ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি ১৭ লাখ টাকার ওষুধ লুট আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে পড়ে নিহত ১ এমপির প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে মাদারগঞ্জে সমবায় গ্রাহকদের বিক্ষোভ: অবরুদ্ধ ১০, ব্যহত উপজেলা সকল দপ্তরের কার্যক্রম! টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী! আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ২ শতাধিক মার্কিন সেনা চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধ কিংবা অন্যের ভূখণ্ড দখল ভারতের লক্ষ্য নয়: রাজনাথ রিলস ভিডিওতে দেখাতেন নিজের স্বর্ণ-টাকা, ইনফ্লুয়েন্সারের বাড়িতে থেকে কোটি টাকার চুরি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী

অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে: টাইগার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ২৩৫৬ বার পড়া হয়েছে

“অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে”- পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে এমন উদ্ভট মন্তব্য করেছেন বিএনপি নেতা রেজাউল করিম ওরফে টাইগার। তিনি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএপির প্রভাবশালী সদস্য।

সম্প্রতি তার দেয়া এমন বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ওই বিএনপি নেতা। এ ঘটনায় তাকে ‘পাগল’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বিএনপির নেতারা।

জানা গেছে, ২ জুলাই বিকালে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে স্বাগত জানিয়ে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখছিলেন ভাঙ্গুড়ার ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম। বক্তব্যের একপর্যায়ে সিজদা নিয়ে এমন উদ্ভট মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ‘আর যদি কেউ তার (তুহিনের) বিরুদ্ধে অপপ্রচার করেন বা তার সাথে থেকেও বিরোধিতা করেন, তার প্রতিফলও তারা পাবেন। তার কোনো বিকল্প নাই।’ নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা মহান আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করতে পারি না। তার এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। এমন উদ্ভট বক্তব্যের জন্য তার ক্ষমা চাওয়া উচিত। তিনি আরও বলেন, তার মতো কিছু বিএনপি নেতাকর্মীদের জন্য আজ দলের বদনাম হচ্ছে।

এ বিষয়ে জানতে বিএনপি নেতা রেজাউল করিম টাইগারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, রেজাউল করিম কোনোভাবেই এমন বক্তব্য দিতে পারেন না। তার কাছ থেকে আমি বিষয়টি জেনে আপনাকে জানাবো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি ১৭ লাখ টাকার ওষুধ লুট

অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে: টাইগার

আপডেট সময় ০১:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫