ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্মার্ট টেকনোলজি থেকে ৫০ লাখ নিয়ে কাজ দেয়ার অভিযোগ বিসিসি’র কর্মকর্তার বিরুদ্ধে সরকার দুই মাসের মধ্যে জনগণকে রাজপথে আসতে বাধ্য করছে: এটিএম আজহার বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি: অর্থমন্ত্রী জনগণের স্বার্থ বিবেচনা করে ইরানের উচিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল, তবে কি ইরানকে টিকিয়ে রাখার নেপথ্যে বেইজিং? এক পরিবারে দুই এমপির নীতি না থাকায় আমিরের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি: হামিদুর রহমান আযাদ দৃষ্টি নেই, তবুও স্বপ্ন অটুট শরীফের ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম সেনাবাহিনী: জাতিসংঘের বিশেষ দূত প্রশ্নপত্র ফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধে নিজেদের সাফল্য তুলে না ধরায় মার্কিন গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

৫ আগস্টকে কেন্দ্র করে চূড়ান্ত আন্দোলনের পথে পিটিআই, লাহোরে প্রস্তুতিতে ব্যস্ত শীর্ষ নেতারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দি জীবনের দুই বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে দেশব্যাপী চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এই আন্দোলনের অংশ হিসেবে ইতোমধ্যে দলটির শীর্ষ নেতারা লাহোরে সমবেত হয়েছেন।

দীর্ঘ প্রায় দুই বছর ধরে কারাগারে আটক আছেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। তার মুক্তির দাবিতে পূর্ববর্তী আন্দোলনগুলো দৃশ্যমান সাফল্য না পেলেও এবারের আন্দোলনকে ‘চূড়ান্ত’ উল্লেখ করে নতুন করে জোর দিচ্ছে দলটি। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর বলেন, ইমরান খানের নির্দেশেই এ আন্দোলন শুরু হয়েছে এবং ৫ আগস্টের মধ্যেই তা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।

গেল জুনে গান্দাপুর ঘোষণা দিয়েছিলেন, ঈদুল আজহার পর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে পিটিআই। সেই ঘোষণা অনুযায়ী শনিবার তার নেতৃত্বে একটি বহর লাহোরে পৌঁছে আন্দোলনের সূচনা করে। এ সময় তিনি বলেন, “ইমরান খান কোনো অপরাধ ছাড়াই বন্দি। তাই এখন আমাদের প্রত্যেককে নিজ নিজ প্রদেশ ও জেলার প্রেক্ষাপটে আন্দোলন পরিকল্পনা করতে হবে।”

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ধাপে প্রদেশ ও জেলা পর্যায়ে আন্দোলন শুরু হবে। এরপর তা ধাপে ধাপে পুরো দেশে ছড়িয়ে দেওয়া হবে। আন্দোলনের রুট ও অবস্থান শিগগিরই ঘোষণা করা হবে।

পাঞ্জাব প্রদেশে ইতোমধ্যেই দলীয় নেতাকর্মীদের সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে ডন। আলিয়া হামজা মালিকের নেতৃত্বে সেখানে সাংগঠনিক দায়িত্ব বণ্টনের কাজ সম্পন্ন হয়েছে যাতে আগস্টের শুরুতেই আন্দোলন সর্বোচ্চ তীব্রতায় পৌঁছে।

পিটিআই’র মুখপাত্র জানিয়েছেন, এই আন্দোলনের মূল লক্ষ্য ইমরান খানের মুক্তি নিশ্চিত করা এবং বর্তমান সরকারের বিরুদ্ধে জনমতকে ঐক্যবদ্ধ করা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্মার্ট টেকনোলজি থেকে ৫০ লাখ নিয়ে কাজ দেয়ার অভিযোগ বিসিসি’র কর্মকর্তার বিরুদ্ধে

৫ আগস্টকে কেন্দ্র করে চূড়ান্ত আন্দোলনের পথে পিটিআই, লাহোরে প্রস্তুতিতে ব্যস্ত শীর্ষ নেতারা

আপডেট সময় ১১:৫১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫