ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
“ইরানের বেশিরভাগ মানুষের নাম মোহাম্মদ”— ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ বারের মতো পেছাল “ওসমান হাদির রক্তের সঙ্গে বেইমানি করেছে ইউনূস সরকার”- বরিশালে বিক্ষোভে মাসুমা হাদি মুফতি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় গ্রেপ্তারি বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন ডুয়েটে সংঘর্ষের ঘটনায় তদন্ত ও শাস্তির দাবি ছাত্রদলের এবার জাবির প্রশাসনিক ভবনে তালা একদল শিক্ষার্থীর আমপাতা জোড়া জোড়া’ নিয়ে এলেন কনা আজ সন্ধ্যায় প্রথম দফায় কারিনা কায়সারের জানাজা মুহিবুল্লাহ বাবুনগরীর হাত মামুনুল হকের মাথায়, হেফাজতে ঐক্যের বার্তা

লন্ডনে মাহফুজ আলমের ওপর আ. লীগের নেতা-কর্মীদের হামলার চেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

এবার লন্ডনে একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। যুক্তরাজ্যের বাংলাদেশ হাইক‌মিশন এই তথ্য জানায়। হাইকমিশন জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার লন্ডনে দুটো অনুষ্ঠানে অংশ নেন। উপদেষ্টার প্রথম অনুষ্ঠানটি ছিল বিকেল চারটায় ইউনিভার্সিটি অব লন্ডন-এর স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ এ।

বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ এবং বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে আয়োজন করে। উপদেষ্টা মাহফুজ আলম নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় আওয়ামী লীগের ১৮ জন কর্মী সোয়াসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। অনুষ্ঠানে আসার সময় উপদেষ্টার গাড়ির কোনো সমস্যা হয়নি। সোয়াস অনুরোধে আগে থেকেই পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল।

উপদেষ্টা এবং হাইকমিশনের কর্মকর্তারা ভেতরে প্রবেশের পর পার্কিং এরিয়াতে থাকা অপেক্ষমাণ গাড়ির ওপর ডিম নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ আলম এবং হাইকমিশনের কর্মকর্তারা একাধিক গাড়িতে করে সোয়াস ক্যাম্পাস ত্যাগ করেন। পরে সেখানে বাংলাদেশ হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে এবং আরও কয়েকজন দুষ্কৃতকারী খালি গাড়ি দুটোতে ডিম নিক্ষেপ করে।

যারা রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছিল পুলিশ তাদের সরিয়ে দেয়। উপদেষ্টা মাহফুজ আলম সন্ধ্যা সাড়ে সাতটায় নির্ধারিত সময়ে বাংলাদেশ হাইকমিশনে একটি মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। সে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ছাত্র এবং সাংবাদিকরা যোগ দিয়েছিলেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টা মাহফুজ আলমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে আশ্বাস দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“ইরানের বেশিরভাগ মানুষের নাম মোহাম্মদ”— ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক

লন্ডনে মাহফুজ আলমের ওপর আ. লীগের নেতা-কর্মীদের হামলার চেষ্টা

আপডেট সময় ১০:৩০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫