ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম সরকারের সমালোচনা বিরোধীদল করবে, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে: রিজভী ৬ মাসে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ সরকার: ইসলামী আন্দোলন নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ মিটার নেই, নেই বিদ্যুৎ সংযোগ; মিটার সংযোগের আবেদন করায় এসেছে বিদ্যুৎ বিল এবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী বরাদ্দ বাঁচিয়ে অতিরিক্ত খাল খনন করে ৪০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত শুধু কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: রিজভী লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি

ডাকসু-জাকসুতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে তারা শেখ হাসিনাকেও ছাড়িয়েছে: যুবদল সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

এবার যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, আমরা মনে করি ভিসি ও প্রক্টর জামায়াতিকরণের মাধ্যমে ডাকসু নির্বাচনকে কলুষিত করেছেন। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে এ নির্বাচনের দিকে তাকিয়েছিল দেশের মানুষ। ব্যাপক কারচুপির মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে তারা শেখ হাসিনাকেও ছাড়িয়ে গেছে।

গতকাল শুক্রবার কিশোরগঞ্জে জেলা যুবদলের আয়োজনে নরসুন্দা নদী (বড়বাজার-সংলগ্ন অংশ) পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যুবদল নেতা আরো বলেন, ডাকসু নির্বাচনে ভোট কারচুপির বিষয়ে প্রত্যেকটি প্যানেল বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এনসিপি, স্বতন্ত্র প্যানেল উমামা যেখান থেকে দাঁড়িয়েছে প্রত্যেকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। জাকসু নির্বাচনেও একই কাজ করার চেষ্টা করা হয়। ছাত্রদল ভোট বর্জন করেছে। দুটি নির্বাচনে কোনোরকম বিশৃঙ্খলার মধ্যে যায়নি তারা।

আমরা জনগণকে নিয়ে এগিয়ে যেতে চাই। জাতীয় নির্বাচনেও জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ও বিএনপির নেতাকর্মীরা সঠিকভাবে রাজপথে থেকে ভোটকেন্দ্র পাহারা দিয়ে মনিটরিং করতে পারলে ইনশাআল্লাহ জনগণের বিপক্ষে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা পার পাবে না, তবে তারা চেষ্টা করবে। নরসুন্দা নদী নিয়ে তিনি বলেন, এক সময়ের খরস্রোতা নদীটি এখন মৃতপ্রায়। পানি প্রবাহের বিভিন্ন জায়গা বন্ধ হয়ে নালার মতো করে পানি যাচ্ছে। নরসুন্দা নদীর যে অংশ পানিপ্রবাহ বন্ধ (বড় বাজার শামসুদ্দিন ভূইয়া ব্রিজের নিচ) একে আমরা উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা নিয়েছি।

দেশব্যাপী যুবদলের কার্যক্রম নিয়ে তিনি বলেন, আমরা আমাদের সামর্থ্যের জায়গা থেকে সমাজের যেসব জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, সেখানে কাজ করার চেষ্টা করছি। খালখনন কর্মসূচি আমাদের বিএনপির প্রধান কর্মসূচি। আমরা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে উন্নত করার জন্য যা যা করার তা করবে। এ সময় যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম

ডাকসু-জাকসুতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে তারা শেখ হাসিনাকেও ছাড়িয়েছে: যুবদল সভাপতি

আপডেট সময় ১০:৪০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫