ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার পরকীয়ার অভিযোগ ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন বিচারপতিরা জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম ভারত-চীনসহ ৫ দেশের ওপর ১০০% শুল্কের বিল পাস মার্কিন সিনেটে মেসিকে ‘হত্যার’ ভয়ংকর পরিকল্পনা ফাঁস গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার পরিকল্পনা, বেরিয়ে এল ভয়াবহ সব তথ্য মানুষের বাসায় কাজ করে এই শার্টটাই ওর মা কিনে দিছিল, ওইটা পইরাই ও শহীদ হয়ে গেছে: শহীদ হৃদয়ের বাবা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চট্টগ্রামে বিএনপির সভা কাল ‘সরকারি চাঁদাবাজি’ বন্ধের দাবিতে পাকিস্তানে জামায়াতের বিক্ষোভ

সৌদি আরব থেকে লাশ হয়ে ফিরলেন বাবুগঞ্জের বিল্লাল

বিল্লাল

ভাইয়া তুমি আইসো, আমারে একটু বাঁচাও, আমারে আইসিইউতে ভর্তি করো, আমার শ্বাস নিতে কষ্ট হয়, আমার নাক দিয়ে রক্ত পড়ছে—এই ছিল সৌদি প্রবাসী বিল্লাল হোসেনের শেষ মেসেজ। প্রবাসের মাটিতে জীবন যুদ্ধে হেরে গেলেন তিনি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় তার লাশ দেশে আসে। পরিবারের পক্ষ থেকে গ্রহণ করেন তার বোন মাসুদা বেগম।

বিল্লাল হোসেন ৪ সেপ্টেম্বর সৌদি আরবের দাম্মাম মেডিকেল হাসপাতালে মারা যান। চলতি বছরের ১৯ মার্চ জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। মাত্র তিন মাস পর অসুস্থ হয়ে ২৭ জুন দাম্মাম মেডিকেল কমপ্লেক্সে ভর্তি হন এবং জটিল একটি অপারেশন হয়। তিনটি টিউমারের মধ্যে পিঠের টিউমার ফেটে বাম হাতসহ বুকের নিচ থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।

বোন মাসুদা বেগম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করেন। বাংলাদেশ দূতাবাসের একটি টিম বিল্লালকে দেখতে গিয়ে সুচিকিৎসার আশ্বাস দেন এবং পরিবারকে আশ্বস্ত করেন।

বিল্লাল চার বোনের একমাত্র ভাই এবং বাবা মন্টু ফকির পেশায় অটোরিকশা চালক। সচ্ছলতা অর্জনের আশায় প্রবাসে পাড়ি জমান তিনি। কিন্তু মাত্র ছয় মাসের মাথায় প্রবাসে মৃত্যু বরণ করে লাশ দেশে ফিরেছেন এই তরুণ রেমিট্যান্স যোদ্ধা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইনফান্তিনোর বিরুদ্ধে এবার পরকীয়ার অভিযোগ

সৌদি আরব থেকে লাশ হয়ে ফিরলেন বাবুগঞ্জের বিল্লাল

আপডেট সময় ১২:০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫