আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রার্থীতা জমা দিতে বিশ্বজুড়ে সমর্থন সংগ্রহ করার কথা জানিয়েছে ইসরাইলি। ট্রাম্পকে ‘শান্তির প্রেসিডেন্ট’ আখ্যা দিয়ে, সোমবার (১৩ অক্টোবর) ইসরাইলি পার্লামেন্ট এ ঘোষণা দিয়েছে।
১ মিনিটে পড়ুন
ট্রাম্প আগ্রহ প্রকাশ করলেও, ভেনেজুয়েলার নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এবারের নোবেল পুরস্কার জিতে নেয়ার কয়েকদিনের মাথায় এ ঘোষণা দিলো ইসরাইল।
ইসরাইলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানা ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতায় ভূমিকার জন্য মার্কিন প্রেসিডেন্টের ব্যাপক প্রশংসা করেন।
নেসেট মার্কিন প্রেসিডেন্টকে দাঁড়িয়ে করতালি দেয়ার পর ওহানা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি শান্তির প্রেসিডেন্ট। এই গ্রহে এমন কোনো ব্যক্তি নেই যিনি শান্তি এগিয়ে নেয়ার জন্য আপনার চেয়ে বেশি কিছু করেছেন। কেউ এর কাছেও যায়নি।’
আরও পড়ুন: গাজায় পৌঁছাল ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাস
তিনি আরও বলেন,
আপনার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ মোড়। অটল সংকল্পের মাধ্যমে আপনি বিশ্বের কমপক্ষে আটটি অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়েছেন। ৯ মাসেরও কম সময়ের মধ্যে, আপনি ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্টদের একজন হয়ে উঠেছেন।
শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টার জন্য ট্রাম্প সর্বোচ্চ স্বীকৃতি পাওয়ার যোগ্য বলেও মনে করেন নেসেটের স্পিকার আমির ওহানা।
এরই ধারাবাহিকতায় তিনি বলেন, ‘আমি ঘোষণা করছি, আমাদের ভালো বন্ধু, হাউসের স্পিকার মাইক জনসনের সাথে, আমরা আগামী বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার (ট্রাম্পের) প্রার্থীতা জমা দেয়ার জন্য বিশ্বজুড়ে বক্তা এবং সংসদের সভাপতিদের একত্রিত করব। প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার চেয়ে যোগ্য আর কেউ নেই।’
আরও পড়ুন: গাজায় শান্তি চুক্তির আলোচনায় অংশ নিচ্ছেন না নেতানিয়াহু
ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি ও পরিকল্পনা জানালেন আনচেলত্তি
১ মিনিট আগে
খেলা
ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি ও পরিকল্পনা জানালেন আনচেলত্তি
শেষ সময়ে প্রার্থীদের প্রচারণা, ভোটার টানতে নানা প্রতিশ্রুতি
৫ মিনিট আগে
শিক্ষা
চাকসু নির্বাচন / শেষ সময়ে প্রার্থীদের প্রচারণা, ভোটার টানতে নানা প্রতিশ্রুতি
বিশ্বকাপ বাছাইয়ে খেলা নিয়ে যে ব্যাখ্যা দিলো বিসিবি
৭ মিনিট আগে
খেলা
বিশ্বকাপ বাছাইয়ে খেলা নিয়ে যে ব্যাখ্যা দিলো বিসিবি
সারা দেশে সরকারি কলেজে অবস্থান কর্মসূচি ঘোষণা মঙ্গলবার
৯ মিনিট আগে
শিক্ষা
সারা দেশে সরকারি কলেজে অবস্থান কর্মসূচি ঘোষণা মঙ্গলবার
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা, প্রজ্ঞাপন জারি
১৭ মিনিট আগে
বাংলাদেশ
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা, প্রজ্ঞাপন জারি
সাইয়্যিদা ফাতেমা রা. মুসলিম নারী সমাজের শ্রেষ্ঠ আদর্শ
১৮ মিনিট আগে
ধর্ম
সাইয়্যিদা ফাতেমা রা. মুসলিম নারী সমাজের শ্রেষ্ঠ আদর্শ

