ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কবিরাজি চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম ‘পুশব্যাক’ ইস্যুতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি নারীর পোশাক নিয়ে নোংরা মন্তব্য, এমপি মিতুর ফেসবুক পোস্ট ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিহার রহস্যে ঘেরা মৃত্যু, স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কেন খুশি হয়?

গোপালগঞ্জে পেট্রোলবোমা হামলা, গণপূর্তের গাড়িতে আগুন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের উলপুরে গ্রামীন ব্যাংক শাখা এবং শহরের গণপূর্ত অফিসে অজ্ঞাত দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করেছে। গ্রামীন ব্যাংক শাখায় কোনও ক্ষতি না হলেও গণপূর্ত অফিসের একটি গাড়িতে আগুন লাগে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শহরের মডেল স্কুল রোডে গণপূর্ত অফিস ও সদর উপজেলার উলপুরে ব্যাংক শাখায় হামলা চালানো হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, কয়েকটি হাতে বানানো পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত অফিসের কর্মচারীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে।

উলপুর গ্রামীন ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, রাত ২টার পর ৫–৬টি পেট্রোলবোমা ছোঁড়া হয়। এতে আগুন ধরলেও তারা তা দ্রুত নিভিয়ে ফেলতে সক্ষম হন।

একই সময়, ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে যান চলাচল ব্যাহত করা হয়েছে। পরে ফায়ার সার্ভিস সেই বাধাগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

গোপালগঞ্জ সদর থানার ওসি শাহ আলম জানান, জেলা সদর এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাহারা এবং গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।

এদিকে, আওয়ামী লীগের ডাকা লকডাউনের কারণে জেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর

গোপালগঞ্জে পেট্রোলবোমা হামলা, গণপূর্তের গাড়িতে আগুন

আপডেট সময় ০১:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫