ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় নেমে এল হাজার হাজার মানুষ ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফেরাতে চায় ইরান জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াতে আমির এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ হয়: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আইএসপিএবি সভাপতি ইরানের সঙ্গে শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

এবার ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিসের প্রকাশিত একটি ব্যানারে এসবওয়ান্টেডব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।   ব্যানারে যাদের নাম রয়েছে তাদের মধ্যে আছেন মুজতাবা খামেনি, তার নিহত বাবার উপপ্রধান স্টাফ আলি আসগর হেজাজি, এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি।

তালিকায় আরও আছেন সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং গোয়েন্দামন্ত্রী এস্মাইল খাতিব। ব্যানারে আরও চারটি গুরুত্বপূর্ণ পদ উল্লেখ করা হয়েছে, তবে সেগুলোর সঙ্গে কোনো নাম দেওয়া হয়নি। এগুলো হলো:

ব্যানারে বলা হয়েছে, এই ব্যক্তিরা আইআরজিসির বিভিন্ন শাখাকে নির্দেশনা ও নেতৃত্ব দেন এবং সংস্থাটির মাধ্যমে বিশ্বব্যাপী বিভিন্ন অভিযান পরিকল্পনা, সংগঠন ও পরিচালনার সঙ্গে জড়িত।

মার্কিন রিওয়ার্ডস ফর জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে, উল্লেখ্য ব্যক্তিদের বা আইআরজিসির শীর্ষ কমান্ডার ও তাদের নেটওয়ার্ক সম্পর্কে যাদের কাছে তথ্য আছে তারা এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম বা টর নেটওয়ার্কভিত্তিক যোগাযোগ চ্যানেলের মাধ্যমে তথ্য দিতে পারবেন। ব্যানারে এও উল্লেখ করা হয়েছে, উপযুক্ত তথ্য দিলে সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১০:৫৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬