ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ একসঙ্গে জেলের জালে উঠলো ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায় কাজে গাফিলতি হলে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নিচ্ছেন: রুহুল কবির রিজভী ১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর তারা জুলাই শহীদদের কবরের টাকা মেরে খেয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধে ভারতের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান ২৪ ঘণ্টায় নাটকীয় মোড়, নেপথ্যে কূটনৈতিক বিবৃতি প্রদর্শনীতে মুজিব থাকলেও শহিদ জিয়ার নাম না থাকার কারণ জানালেন জামায়াত আমির সন্তানের মাথা গোঁজার ঠাঁই পেতে মাথার চুল বিক্রি করলেন মা মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান

ইশরাক হোসেনকে মেয়র শপথ না পড়াতে হাইকোর্টে রিট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৬০৯ বার পড়া হয়েছে

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে তাকে মেয়র ঘোষণা করা নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়েছে।

বুধবার (১৪ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন ডিএসসিসি’র বাসিন্দা মো. মামুনুর রশিদ

রিটকারী পক্ষের আইনজীবী কাজী আকবর আলী জানান, আগামী রোববার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে। মোহাম্মদ হোসেন রিটের পক্ষে শুনানি করবেন।

নির্বাচনী প্রেক্ষাপট

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসির নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তবে চলতি বছরের ২৭ মার্চ, ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ওই নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন।

পরবর্তীতে, ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে রায়ের বিষয়ে পরামর্শ চায়। এর পরিপ্রেক্ষিতে ২৭ এপ্রিল, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

ইশরাককে বসানোর দাবিতে কর্মসূচি

এদিকে, ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে দায়িত্বে বসানোর দাবি জানিয়ে আন্দোলনে নেমেছে একদল নাগরিক। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নগরভবনের সামনে ‘ঢাকাবাসী’র ব্যানারে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

এই কর্মসূচির ঘোষণা আসে বুধবার দুপুরে গুলিস্তানে নগর ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ

ইশরাক হোসেনকে মেয়র শপথ না পড়াতে হাইকোর্টে রিট

আপডেট সময় ০৮:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫