ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৮০ ফিলিস্তিনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর বিমান হামলায় বুধবার (১৩ মে) ভোর থেকে এখন পর্যন্ত ৮০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৫৯ জনই গাজার উত্তরাঞ্চলের বাসিন্দা। ইসরায়েলের টানা দুই মাসের অবরোধে চরম মানবিক বিপর্যয়ের মুখে থাকা গাজাবাসী যখন অনাহারে ও ক্লান্তিতে দিন কাটাচ্ছেন, তখনো থামেনি ইসরায়েলি বাহিনীর নির্মম হামলা। ক্ষুধার্ত ও অসহায় মানুষের ওপর এভাবে আক্রমণ চালিয়ে প্রাণ কেড়ে নিচ্ছে দখলদার বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত শহীদের সংখ্যা ৮০ জনে পৌঁছেছে। এদের অধিকাংশই গাজার উত্তরাঞ্চলে বসবাস করতেন।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক জেমস বেইস দোহা থেকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা করছে। সাংবাদিক বেইস জানান, তিনি দোহায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফকে প্রশ্ন করেন যুদ্ধবিরতি আলোচনা কতদূর এগিয়েছে। উত্তরে উইটকোফ বলেন, কিছু অগ্রগতি হয়েছে, তবে সেটি কতটা তা এখনই বলা যাচ্ছে না।

স্টিভ উইটকোফ বর্তমানে কাতারের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন। তার সঙ্গে ইসরায়েলি জিম্মিদের কয়েকজন আত্মীয়ও রয়েছেন, যারা এই আলোচনায় অংশ নিয়েছেন।

যদিও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি হামলা থামাবেন না। তার এই উসকানিমূলক অবস্থান যুদ্ধবিরতির পথকে আরও কঠিন করে তুলছে।

সূত্র: এএফপি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৮০ ফিলিস্তিনি

আপডেট সময় ০৯:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫