ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টানাপোড়েনের মধ্যেও এগিয়েছে বাংলাদেশ-ভারত সম্পর্ক: স্পিকার ইরানের নির্দেশনা অমান্য করে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম টোল ছাড়াই চালু হলো ধউর-আশুলিয়া সার্ভিস সেতু যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন, আবার বিএনপিও করবেন—তা হবে না সাহায্য নয়, চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছ থেকে ক্ষতিপূরণ চায় নেপাল জামায়াত ইঞ্জিনিয়ারিং করে ৭৮টা সিট পেয়েছে: এমপি নুরুল আমিন পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে: ইশরাক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৪৮৩ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সরকারি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) সন্ধ্যা ৭টায় কলেজের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘জগন্নাথে হামলা কেন? ইন্টারিম জবাব চাই!’, ‘শিক্ষক লাঞ্ছিত কেন? ইন্টারিম জবাব চাই!’, ‘শিক্ষার সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও!’, ‘শিক্ষা সংস্কার এখনই দরকার’—ইত্যাদি স্লোগানে কলেজ প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।

বিক্ষোভকারীরা বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলনে নেমেছিল। অথচ সেই আন্দোলনে পুলিশ বর্বর হামলা চালিয়েছে।” তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “শিক্ষার্থীদের ওপর পুনরায় পুলিশি হামলা হলে, শুধু শেখ হাসিনার সরকার নয়, কোনো অন্তর্বর্তীকালীন সরকারও রেহাই পাবে না। শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে।”

শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিতে হবে।”

উল্লেখ্য, শিক্ষার্থীদের আবাসন সমস্যাসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ করছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টানাপোড়েনের মধ্যেও এগিয়েছে বাংলাদেশ-ভারত সম্পর্ক: স্পিকার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ

আপডেট সময় ১০:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫