ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

১৯৭১-এর প্রতিশোধ: ভারতের বিরুদ্ধে পাল্টা হামলাকে ‘ঐতিহাসিক জবাব’ বললেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৮৫৬ বার পড়া হয়েছে

সম্প্রতি ভারতের বিরুদ্ধে চালানো পাল্টা হামলাকে ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (১৪ মে) শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে “অপারেশন বুনইয়ান-উন-মারসুস”-এ অংশ নেওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, “আমাদের সেনারা প্রমাণ করেছে যে তারা সজাগ, প্রস্তুত এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম। ভারতের অপ্ররোচিত আগ্রাসনের বিরুদ্ধে তারা সাহসিকতা ও দৃঢ়তা প্রদর্শন করেছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের সেনারা ভারতের হামলার উপযুক্ত জবাব দিয়ে ইতিহাস গড়ে তুলেছে।”

তিনি বলেন, “১৯৭১ সালে পাকিস্তান যে জাতীয় ক্ষোভের মুখোমুখি হয়েছিল, আজ আমরা সেই ক্ষোভের জবাব দিয়েছি। এটি পাকিস্তানের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে ইতিহাসে লেখা থাকবে।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে শেহবাজ বলেন, “বিশ্ব জানে ১৯৭১ সালে মুক্তিবাহিনীকে কারা প্রশিক্ষণ দিয়েছিল। আজ সেই একই শক্তি বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ও তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) সমর্থন দিচ্ছে। এই সহিংসতা ও অস্থিতিশীলতা আপনার, মোদি সাহেব, নীতির ফল।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “মোদি, আপনি যদি আবারও আগ্রাসনের পথ বেছে নেন, তবে তার ফলাফল হবে আপনার কল্পনারও বাইরে। আমরা শান্তি চাই, কিন্তু আমাদের শান্তিচেষ্টাকে দুর্বলতা ভাববেন না।”

ভারতের পানি প্রবাহ বন্ধের হুমকির প্রতিক্রিয়ায় পাক প্রধানমন্ত্রী বলেন, “পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না। এটি আমাদের সীমারেখা— এখানে কোনো ছাড় দেওয়া হবে না।”

শেহবাজ শরিফের এই বক্তব্যে দক্ষিণ এশিয়ায় বিদ্যমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

সূত্র: জিও টিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

১৯৭১-এর প্রতিশোধ: ভারতের বিরুদ্ধে পাল্টা হামলাকে ‘ঐতিহাসিক জবাব’ বললেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

আপডেট সময় ১১:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫