ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কেউ ব্যক্তি আক্রমণ করলে আমি তাকে চুমু দেব, এমন সুশীল আমি না: রাশেদ খান অস্ট্রেলিয়াকে হারাবে বাংলাদেশ, আশা করেননি ডি ভিলিয়ার্স ‘তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ’ মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজি কমে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুর বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তানের সেনাবাহিনী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ভারতজুড়ে ব্যাপক ধরপাকড়, আইএসআই সম্পৃক্ততার অভিযোগে আটক শত শত ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে ‘বোমা হামলার’ হুমকি ট্রাম্পের

ঠাকুরগাঁও আ-লীগ কার্যালয়ে ঝুলছে ‘জুলাই যোদ্ধা’ ব্যানার, ক্ষুব্ধ প্রতিক্রিয়া বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৬২৪ বার পড়া হয়েছে

মোঃ মিনহাজ আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি,

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে ঝুলিয়ে দেওয়া হয়েছে জুলাই যোদ্ধা’ ব্যানার।

বুধবার (১৪ মে) দুপুরে জুলাই যোদ্ধারা কার্যালয়টি দখলে নেওয়ার পর ‘জুলাই যোদ্ধা ঠাকুরগাঁও’ নামের একটি ব্যানার টাঙিয়ে দিয়েছে।

পরবর্তীতে আগস্টে পুড়িয়ে দেয়া কার্যালয়টির কক্ষগুলো পরিষ্কার-পরিছন্ন করতে দেখা গেছে তাদের ।

ভবনটির পরিষ্কার-পরিছন্নতায় জড়িতরা জানান, স্বৈরাচার সরকার পালানোর সঙ্গে সঙ্গে তাদের দোসররাও পালিয়েছে। তাদের কার্যালয়টি বর্তমানে অপরিষ্কার ও অপরিছন্ন অবস্থায় পরে আছে। এ অবস্থায় জুলাই যোদ্ধাদের বসার জায়গা হিসেবে এটি ব্যবহার করা হবে।

এ বিষয়ে জুলাই যোদ্ধাদের আহ্বায়ক মো. রায়হান অপু জানান, যেহেতু ভবনটি পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে সে কারণে জুলাই-আগস্টে যারা আহত হয়েছেন তারাসহ স্থানীয় যুবকরা এই ভবনটিতে যাতায়াত করবে। ক্রীড়া, সংস্কৃতিসহ সমাজের ভালো কাজগুলো কীভাবে করা যায়, এসব বিষয়ে এখানে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

তবে এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঠাকুরগাঁও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, তাদের নিজস্ব ফেইসবুক পেইজে তারা নিশ্চিত করেছেন যে আওয়ামী লীগ অফিস দখলের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে সামনের সারির সাধারণ শিক্ষার্থী মেহেদী হাসান হিমেল জানান, কোন প্রকার দখলদারীর পক্ষে আমরা সাধারণ শিক্ষার্থীরা নই। আজ জুলাইযোদ্ধা ব্যানারে আওয়ামী লীগ অফিস দখল করা হয়েছে যা নিন্দনীয়।

আরেক শিক্ষার্থী আরমান হোসেন তারেক জানান, এ ঘটনার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই। এবং এই বিষয়টিকে আমরা ভালোভাবে দেখছি না। সেটা ফ্যাসিস্টের কার্যালয় ছিল ফ্যাসিট হোক আর যেই হোক, কারো অফিস কেউ দখল করার রাইটস রাখেনা। যদি সেটা সরকারি সম্পত্তি হয় বা অন্য কোন বিষয় থাকে সেটা প্রশাসন বুঝবে।

বৈষম্য বিরোধী আন্দোলনের সামনের সারিতে থাকা সাধারণ শিক্ষার্থী সাব্বির হোসেন সুমন জনান, আমরা কখনোই মব সৃষ্টিকারীর পক্ষে নই, দখলদারির পক্ষে নয়। এবং আমি জানাতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ এর সাথে সম্পৃক্ততা নেই যারা দখল করেছে এটা একান্তই তাদের বিষয় তবে ঘটনাটি নিন্দনীয়।

ফেইসবুক পোস্টে যা লিখা আছে হুবহু;

জুলাই কারো একার সম্পত্তি নয়—এটি সবার। জুলাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থসিদ্ধির হাতিয়ার হতে পারে না।
এটি এক নতুন বাংলাদেশের স্বপ্নকে বুকে নিয়ে রাজপথে মৃত্যুকে আলিঙ্গন করতে নামা মানুষের আত্মত্যাগের প্রতীক।

কিন্তু দুঃখজনকভাবে, সেই পবিত্র ‘জুলাই’ আজ কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতেই অপমানিত হচ্ছে। ‘জুলাইয়ের চেতনা’ নাম ব্যবহার করে গড়ে উঠছে বিভিন্ন সংগঠন যেখানে অনেক সময় জড়িয়ে পড়ছে অনৈতিক কর্মকাণ্ড।

আজকের ঘটনাটিই এর একটি দৃষ্টান্ত।
‘জুলাই যোদ্ধা’ নামক একটি গোষ্ঠীর কিছু সদস্য নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একটি কার্যালয় দখলের চেষ্টা করেছে।
এ ঘটনা যেমন নিন্দনীয়, তেমনি উদ্বেগজনকও।

আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই;

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঠাকুরগাঁও কেবলমাত্র জুলাই গণঅভ্যুত্থান-এর একটি আদর্শিক প্ল্যাটফর্ম। আমরা কোনো ধরণের দখলদারি, সহিংসতা বা রাজনৈতিক সুবিধাবাদের সঙ্গে সম্পৃক্ত নই এবং এইসব কার্যক্রমকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

শুধু আজকের ঘটনাই নয়—
জুলাইয়ের চেতনার নামে যারা চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার কিংবা দখলবাজিতে জড়িয়ে পড়ে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং কখনো ছিলও না।

আসুন, সবাই নিজ নিজ অবস্থান থেকে এসব অপকর্ম রুখে দাঁড়াই।
জুলাই থাকবে মানুষের পক্ষে, শোষণের বিরুদ্ধে— চেতনায়, কর্মে, সংগ্রামে ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেউ ব্যক্তি আক্রমণ করলে আমি তাকে চুমু দেব, এমন সুশীল আমি না: রাশেদ খান

ঠাকুরগাঁও আ-লীগ কার্যালয়ে ঝুলছে ‘জুলাই যোদ্ধা’ ব্যানার, ক্ষুব্ধ প্রতিক্রিয়া বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের

আপডেট সময় ১০:৩০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫