ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে জামায়াতের বিবৃতি জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’ উত্তাল ভারত, এবার রাস্তায় নেমেছে কৃষকরা শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’, মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল সাদা পোশাক পরে শিক্ষার্থীদের পেটাচ্ছে পুলিশ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ ‘আমার স্বামীর “বিবাহ” নিয়ে কুৎসা রটাচ্ছে, বিরত না থাকলে আইনি ব্যবস্থা নিব’: প্রথম স্ত্রী এখনই জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন না মেসি দেশে ফিরলেন না মেসি-ডি পলসহ ৭ ফুটবলার

কর্নেল সোফিয়াকে ‘জঙ্গিদের বোন’ বলে বিতর্কের মুখে বিজেপি মন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ১১২৬ বার পড়া হয়েছে

এবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের অপারেশন সিঁদুরের অন্যতম মুখ ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি। কিন্তু মুসলিম হওয়ায় তাকে ‘জঙ্গিদের বোন’ (অর্থাৎ পাকিস্তানের বোন) বলে বিতর্ক তৈরি করেছেন ভারতের মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় শাহ। তার এই মন্তব্যের জন্য বিজেপির সমালোচনা করছে তৃণমূল ও কংগ্রেস।

সোমবার ইন্দোরে এক জনসভায় ভাষণে তিনি এই মন্তব্য করেন। কংগ্রেস এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছে। তাতে বিজয় শাহ বলছেন, ‘সিঁদুর মুছে আমাদের বোন-মেয়েদের অসম্মান করেছে জঙ্গিরা। আমরা পালটা জবাব দেওয়ার জন্য তাদের বোনকেই পাঠিয়েছি।’ তিনি আরও বলেন, ‘পেহেলগামে জঙ্গিরা ধর্ম জানতে জামাকাপড় খুলিয়ে পরীক্ষা করেছে। তারপর গুলি করে মেরেছে। মোদি নিজে তো সেকাজ করতে পারবেন না। তাই জঙ্গিদের সম্প্রদায়েরই বোনকে পাঠিয়েছেন শাস্তি দেওয়ার জন্য।’

এদিকে বিজেপি নেতার এই মন্তব্যের সমালোচনা করে অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের দাবি তুলেছে তৃণমূল। তারা জানিয়েছেন, এটাই বিজেপির আসল রূপ। ওরা বিদ্বেষে এতটাই ব্যস্ত যে ভারতীয় সেনা কর্মকর্তাকেও বিষাক্ত ধর্মান্ধতার শিকার হতে হচ্ছে। বিজেপির যদি এতটুকুও লজ্জা থাকে, তাহলে কর্নেল সোফিয়া ও দেশের সশস্ত্র বাহিনীর কাছে ক্ষমা প্রার্থনা করুক।

একই সুরে কংগ্রেস, ভারতের কন্যা কর্নেল সোফিয়াকে নিয়ে গোটা দেশ গর্বিত। কিন্তু, বিজেপি নেতা তাকে নিয়ে অত্যন্ত অসম্মানজনক মন্তব্য করেছেন। এটা আমাদের সশস্ত্র বাহিনীর অপমান। এরপরই বিজেপিকে উদ্দেশ করে কংগ্রেসের কটাক্ষ, বিজয় শাহ নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলে দাবি করেন। এখন বিজেপি কি তার পদত্যাগ চাইবে? এই ধরনের জঘন্য মানসিকতার জন্য প্রধানমন্ত্রী ও শীর্ষ বিজেপি নেতারা কি ক্ষমা চাইবেন? নাকি বিজয় শাহকে পুরস্কৃত করা হবে?

প্রসঙ্গত, ভিডিওতে কোথাও সোফিয়ার নাম করেননি মন্ত্রী। কিন্তু, তিনি যে বারবার কর্নেলকেই নিশানা করেছেন, সে ব্যাপারে নিশ্চিত কংগ্রেস নেতৃত্ব। তবে বিজেপি নেতা বিজয় শাহ সমোলাচনার মুখে বলেছেন, তার মন্তব্য বিকৃত করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে জামায়াতের বিবৃতি

কর্নেল সোফিয়াকে ‘জঙ্গিদের বোন’ বলে বিতর্কের মুখে বিজেপি মন্ত্রী

আপডেট সময় ০৩:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫