ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা সরকার খতিয়ে দেখছে: তথ্য উপদেষ্টা যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দেতে ইসলামের নীরব পদচারণা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের কারাদণ্ড হাসানুল হক ইনুর পলাতক হাসিনার কোনো খবর প্রকাশ করা যাবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়ে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ‘হাত ধরবেন না’, এজলাসে তোলার সময় পুলিশকে ইনু ১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী

ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ২৫৫৩ বার পড়া হয়েছে

এবার ভারতের অরুণাচল প্রদেশের ২৭ জায়গার নতুন নামকরণ করেছে চীন। এ নামকরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। দেশটি বলেছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। চীনের এই ‘বৃথা ও অযৌক্তিক’ প্রচেষ্টা বাস্তবতা পরিবর্তন করবে না বলেও মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।

গত ১১ মে চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় অরুণাচলের ২৭টি জায়গার নতুন নামকরণ করে। যারমধ্যে রয়েছে ১৫টি পাহাড়, চারটি রাস্তা, দুটি নদী, একটি লেক এবং পাঁচটি বসতি এলাকা।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চীন পঞ্চমবারের মতো অরুণাচলের জায়গার নাম পরিবর্তন করেছে। এরমধ্যে গত বছরের অক্টোবরে দুই দেশের সেনারা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) থেকে সেনাদের সরিয়ে নেওয়ার চুক্তি করার পর প্রথমবারের মতো বেইজিং আবার অরুণাচলের জায়গার নাম পরিবর্তন করেছে।

চীনের এই কাজের সমালোচনা করে রণধীর জসওয়াল বুধবার (১৪ মে) বলেন, “আমাদের নীতিগত অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে, আমরা এই ধরনের প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। এ ধরনের নামকরণ বাস্তবতাকে কখনো পরিবর্তন করবে না। অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সব সময় থাকবে।”

চীন অরুণাচল প্রদেশকে ‘জাংনান’ নামে ডাকে। চীনের দাবি অরুণাচল দক্ষিণ তিব্বতের অংশ। ২০১৭ সাল থেকে অরুণাচলের বিভিন্ন জায়গার নতুন নামকরণ শুরু করে তারা। এরমধ্যে ২০১৭ সালে ছয়টি, ২০২১ এবং ২০২৩ সালে ১৫টি এবং ২০২৪ সালের মার্চে আরও ৩০টি জায়গায় নিজেদের পছন্দের নামকরণ করে তারা।

২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে অস্ত্র ছাড়া রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই সময় ২০ ভারতীয় ও চার চীনা সেনা নিহত হয়। এরপর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।

তবে সম্প্রতি দুই দেশ দীর্ঘ চার বছর পর তিব্বতে কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করতে রাজি হয়েছে। এছাড়া একে অপরের প্রতি আস্থা তৈরির কাজও করছে। তা সত্ত্বেও সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে যে মিসাইল ও ড্রোন দিয়ে সংঘর্ষ হয় সেটিতে চীন পাকিস্তানকে সহায়তা করে। সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা সরকার খতিয়ে দেখছে: তথ্য উপদেষ্টা

ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন

আপডেট সময় ০৭:০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫