ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৪ এসএসসিতে গাজী নজরুলের ‘স্ত্রীর’ রেজাল্ট কী হলো? বাংলাদেশি কৃষককে ফেরত দেওয়ায় ছাড়া পেল দুই ভারতীয় আত্মসমর্পণ করাতে চেয়েছিল, এখন আলোচনার জন্য অনুনয়-বিনয় করছে যুক্তরাষ্ট্র: ইরান আলোচনায় ব্যর্থ হলেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আশ্রয় নেয়: ইরান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে ‘১০০% নিয়ন্ত্রণ’ মার্কিন নৌবাহিনীর: ট্রাম্প সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে ‘নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ টাইগারদের জন্য বড় সুখবর, ২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলবে বাংলাদেশ!

এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল, নেতার দাবি অনুদান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৫১৪ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এক নারীর কাছ থেকে ওই নেতার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে অভিযুক্ত এনসিপি নেতা ইমামুর রশিদ দাবি করেছেন, ওই নারী এনসিপিতে টাকা অনুদান দিয়েছেন, তার কাছ থেকে কোনো চাঁদাবাজি করা হয়নি। গতকাল রবিবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা নেওয়ার ভিডিওটি ভাইরাল হয়।

এ ঘটনা নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তিনি লিখেছেন, জাতীয় নাগরিক পার্টি আপনাদের এক কেন্দ্রীয় নেতা এক মহিলাকে প্রজেক্টে কাজ দেওয়ার কথা বলে ৪৮ লাখ টাকা নিয়েছে। তারপরও তারে কোনো কাজ দেয়নি। মহিলা টাকা দেওয়ার ভিডিও ফাঁস করে দিয়েছে। আপনারা বয়সে ছোট, নতুন রাজনীতিবিদ। ভুল অবশ্যই করবেন, সেটা স্বাভাবিক। কিন্তু এগুলো তো ভুল না। বাটপারি!

তিনি পোস্টে আরো বলেন, বড় বড় দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের দেখবেন, অনেকেই দুই নম্বরি পন্থায় আকাম কুকাম করলেও পার্টির মানে যাদের কাজ দিবে বলেছে, তাদেরকে কাজ করে দেয়। তাই কারো টাকা খাইলে দয়া করে কাজটা ঠিক করে দিবেন। আপনাদের মূল পেশা হইলো তদবিরবাজী। এইসব দালালি পেশায় বাটপারি করতে হয় না। করলে ধরা খাইতে হয়।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে ৭ লাখ টাকা গ্রহণ করছেন। তখন ওই নারীকে বলতে শোনা যায়, ‘এখানে সাত লাখ টাকা, ১০ লাখ থাকার কথা ছিল ভাইয়া। একটু ক্রাইসিস বুঝেন না!’ এ সময় সাত লাখ দেওয়ার বিষয়ে এনসিপি নেতা বলেন, ‘ভাইকে বলছেন?’ জবাবে নারী বলেন, ‘হ্যাঁ বলেছি’।

টাকা নেওয়ার ভিডিওটি ভাইরালের পর নিজের ফেসবুকে এক পোস্টে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন এনসিপি নেতা ইমামুর রশিদ ইমন। তিনি দাবি করেছেন, ওই নারী স্বেচ্ছায় দলে আর্থিক অনুদান দেন। এর আগেও তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিয়েছিলেন।

ইমন বলেন, ‘ঘটনাটি যে দিনের সেদিন সন্ধ্যায় সেই মহিলা পার্টি ফান্ডে ১০ লাখ টাকা দিবে বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলে। পার্টির পক্ষ থেকে সেই ফান্ড সংগ্রহের দায়িত্ব আমাকে দেওয়া হয়। আমি আমার দায়িত্বশীলতার জায়গা থেকে ফান্ডটি কালেক্ট করে কোষাধ্যক্ষের কাছে জমা দেই। আমি পার্টির একজন সদস্য হিসেবে শুধুমাত্র আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছি, এর বেশি কিছুই নয়।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৪

এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল, নেতার দাবি অনুদান

আপডেট সময় ০১:৪৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫