ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ এআই ছবিতে নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ সারের ডিলার নিয়োগে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা গারদে মোবাইলে কথা বলার ছবি ভাইরাল নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: কারাগারে ৩ জন, রিমান্ড শুনানি বুধবার সংবিধান সংশোধনে ফের গণভোট হবে জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে

বিএনপি মনোনীত ‘প্রার্থীর পায়ে সিজদা’ করতে বলা সেই নেতা বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ১০৩১ বার পড়া হয়েছে

‘অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে আমার পায়ে।’ মন্তব্য করা বিএনপি নেতা রেজাউল করিম ওরফে টাইগার দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে শনিবার (১২ জুলাই) পাবনার চাটমোহরে নেতাকর্মীদের উদ্দেশ্যে রেজাউল করিম টাইগার বিতর্কিত এ মন্তব্যটি করেন। পরে সামাজিক মাধ্যমে সমালোচনার উঠে।

এদিকে রেজাউল করিম টাইগার পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএপির সদস্য বলে জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল করিম টাইগার যে, বক্তব্য প্রদান করেছেন তা বিএনপির নীতি আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ নয়। বক্তব্যটি নিতান্তই তার ব্যক্তিগত।

তার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও ঘৃনা প্রকাশ করা হলো। ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত এবং দলের নীতি আদর্শের পরিপন্থি বক্তব্য প্রদানের জন্য তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। তার সাথে দলের যে কোনো পর্যায়ের নেতাকর্মীদের দলীয় সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও

বিএনপি মনোনীত ‘প্রার্থীর পায়ে সিজদা’ করতে বলা সেই নেতা বহিষ্কার

আপডেট সময় ০৫:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫