ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মামলা ডিবিতে, নেপথ্যে ‘বড় শক্তির’ ইঙ্গিত চালু হলো ‘চাঁদাবিডি ডটকম’, কয়েক ঘণ্টাতেই একাধিক অভিযোগ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স পাকিস্তানের পারমাণবিক স্থাপনা এলাকায় আঘাত হানে ভারতের ড্রোন মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ‘ব্রাজিল ম্যাচের জন্য টাকা ব্যয়ের মানসিকতা আপাতত নেই সরকারের’ প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষার্থীদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরদার করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। রাজধানীর সায়েন্সল্যাবে অবস্থান কর্মসূচি থেকে তারা সন্ধ্যা ৬টার মধ্যে তিন দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সোমবারের এইচএসসি পরীক্ষা পুনরায় নেওয়া, আগামী দিনের নির্ধারিত পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি প্রকাশ এবং প্রশ্নপত্রকে শিক্ষার্থীবান্ধব করার উদ্যোগ গ্রহণ।

এর আগে বিকেলে সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীদের অভিযোগ, সকাল থেকে কর্মসূচি চললেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিনিধি তাদের সঙ্গে আলোচনায় আসেননি। ফলে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মামলা ডিবিতে, নেপথ্যে ‘বড় শক্তির’ ইঙ্গিত

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষার্থীদের

আপডেট সময় ০৬:০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬