ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা

আপনার কণ্ঠে হাসিনার টোন: এনসিপি নেতা নাসীরুদ্দীনের উদ্দেশে রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গতকাল (মঙ্গলবার) এনসিপির এক নেতা নির্দ্বিধায় বলে গেলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তো ভাই, কখন হবে? আপনার বক্তৃতার মধ্যে দেখলাম, হাসিনা যে টোনে কথা বলতেন, সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়ে এসেছে। আরেকটা কর্তৃত্ববাদী শাসনের সুর, কর্তৃত্ববাদী শাসকের যে মনোভাব, আমরা তা আপনার বক্তব্যে পেলাম।’

বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের উত্তর সাতকানিয়ার কালিয়াইশ গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন। এ সময় তিনি অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসাসহায়তা, এক মৃত যুবদল নেতার পরিবারকে ব্যাটারিচালিত অটোরিকশা এবং ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকে চিকিৎসাসহায়তা দেন।

রিজভী বলেন, ‘শেখ হাসিনার আমলে কেউ গুম হয়েছেন, কেউ বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন, কেউ মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে থেকেছেন। আমাদের বিরুদ্ধে সর্বনিম্ন ৫০টি থেকে সর্বোচ্চ ৫০০টি মামলা দেওয়া হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে আর কারও অস্তিত্বে বিশ্বাস করতেন না। বাংলাদেশকে তিনি নিজের পৈতৃক সম্পত্তি মনে করতেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দীন, সংগঠনের উপদেষ্টা আশরাফ উদ্দিন, আবুল কাশেম, সদস্যসচিব মোকছেদুল মোমিন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান

আপনার কণ্ঠে হাসিনার টোন: এনসিপি নেতা নাসীরুদ্দীনের উদ্দেশে রিজভী

আপডেট সময় ১১:৫৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫