ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বন্দর আব্বাস ও সিরিকে শক্তিশালী বিস্ফোরণ যুক্তরাষ্ট্রের হামলায় ৮ ইরানি সেনা নিহত ১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এবার আনুষ্ঠানিক পদক্ষেপ নিল মিশর ঢাকা-১৫ আসনের উন্নয়ন-জনসেবা নিশ্চিতে বিরোধীদলীয় নেতার সঙ্গে সমন্বয় সভা সমালোচনার ঝড়ে গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের ‘বিতর্কিত’ রেফারি গত দুই বিশ্বকাপে পেনাল্টি পাওয়ার শীর্ষে আর্জেন্টিনা শেষ পর্যন্ত দুঃসংবাদ, তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শেষ ষোলো থেকে বিদায়ের পরও মিশরকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিচ্ছে ফিফা যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

গাজায় মোতায়েনের জন্য ৫ হাজার ফিলিস্তিনি পুলিশ প্রশিক্ষণ দেবে মিশর-জর্ডান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৩৮৩ বার পড়া হয়েছে

এবার যুদ্ধবিধ্বস্ত গাজায় মোতায়েনের জন্য ৫ হাজার ফিলিস্তিনি পুলিশ প্রশিক্ষণ দেবে মিশর ও জর্ডান। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির বরাতে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। খবরে বলা হয়েছে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, গাজায় নিরাপত্তা শূন্যতা পূরণের জন্য মিশর ও জর্ডানে ফিলিস্তিনি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে। এরই মধ্যে তাদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যম ডিএমসি টিভিকে এক সাক্ষাৎকারে আবদেলাত্তি বলেন, ইসরাইলি সামরিক অভিযান শেষ হওয়ার পর গাজার নিরাপত্তা ব্যবস্থায় অংশ নেয়ার জন্য প্রায় ৫ হাজার ফিলিস্তিনি পুলিশ অফিসারকে মিশরে প্রশিক্ষণ দেয়া হবে।

তিনি আরও বলেন, গাজা উপত্যকার নিরাপত্তা শূন্যতা এড়াতে ফিলিস্তিনি নিরাপত্তা কর্মীদের প্রস্তুত করতে সহযোগিতা করছে মিশর ও জর্ডান। আবদেলাত্তি আরও বলেন যে, গাজার ১৫ জন বিশিষ্ট ব্যক্তির সাথে ছয় মাসের জন্য অঞ্চলটি পরিচালনার জন্য একটি চুক্তি হয়েছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষই গাজা পরিচালনার একমাত্র বৈধ সংস্থা বলেও মন্তব্য করেন তিনি।

সম্পূর্ণ গাজা দখলের সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। সেই লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু করেছে ইসরাইলি বাহিনী। গত সোমবার (১১ আগস্ট) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজা শহর দখলের পর গাজা একটি ‘অ-ইসরাইলি বেসামরিক প্রশাসন’ দ্বারা পরিচালিত হবে।

এদিকে গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। হামলায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর থেকে কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধুমাত্র গাজা সিটিতেই নিহত হয়েছেন ৬১ জন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের বন্দর আব্বাস ও সিরিকে শক্তিশালী বিস্ফোরণ

গাজায় মোতায়েনের জন্য ৫ হাজার ফিলিস্তিনি পুলিশ প্রশিক্ষণ দেবে মিশর-জর্ডান

আপডেট সময় ১২:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫