ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ডাক্তার বলেছে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে: হিরো আলম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ১৬১৪ বার পড়া হয়েছে

এবার খবর ছড়িয়েছে হার্ট অ্যাটাক হয়েছে হিরো আলমের। হাসপাতালের বিছানাতেও তাকে দেখা গেছে। তবে হিরো আলম চিকিৎসকের বরাত দিয়ে জানালেন মানসিক সমস্যা থেকেই তার এই অবস্থা। যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে।

আশরাফুল আলম ওরফে হিরো আলম সামাজিক মাধ্যমে মঙ্গলবার একটি পোস্ট দেন। যেখানে তিনি আত্মহত্যা করবেন বলে জানান। পরে একটি ভিডিও প্রকাশ করে তার সিদ্ধান্ত থেকে সরে আসার খবর জানান।

গতকাল বুধবার বিকেলে হিরো আলম একটি পোস্টে জানান তার হার্ট অ্যাটাকের খবর। জানা যায়, হিরো আলমের বুকের ব্যথা বেশি হলে পরিবারের সদস্যরা বিকেল সাড়ে ৪টার দিকে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করান।

তবে সেখানে দুই ঘণ্টা ভর্তি থাকার পর গণমাধ্যমকর্মীদের ঝামেলার কারণে তাকে মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অন্যত্র নিতে বলা হয়। পরে পরিবারের সদস্যরা আলমকে নিয়ে দ্রুত টিএমএসএস মেডিক্যাল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করান। সেখানে তার চিকিৎসা চলছে।

তবে বৃহস্পতিবার সকালে হাসপাতালের বিছানার কয়েকটি ছবি পাঠিয়ে বলেন, ‘আমি হাসপাতালে ভর্তি আছি এখনো। আমার হার্টে সমস্যা হয়েছে। আমার শারীরিক অবস্থা ভালো না। মানসিক দুশ্চিন্তার কারণে এমনটা হয়েছে। এভাবে চলতে থাকলে যেকোনো সময় যেকোনো দুর্ঘটনা ঘটে যাবে।’

এদিকে দুর্ঘটনা ঘটে যাবে জেনেও কেন মানসিক চাপ নিচ্ছেন— এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘রিয়া মনি আমাকে ছেড়ে চলে গেছে। এর কারণে আমি ভালো থাকতে পারতেছি না।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

ডাক্তার বলেছে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে: হিরো আলম

আপডেট সময় ০২:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫