ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা

সতর্ক থাকতে হবে নির্বাচন যেন ফেব্রুয়ারি অতিক্রম না করে: দুদু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

নির্বাচন যেন ফেব্রুয়ারি মাস অতিক্রম না করে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। নির্বাচনের সময় ঘোষিত হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। জনগণ উল্লসিত হয়েছে। জনগণ প্রত্যাশা করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতীকী যুব সমাবেশে’ তিনি এসব কথা বলেন। অপরাজেয় বাংলাদেশ এই সমাবেশের আয়োজন করে।

দুদু বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যথেষ্ট সুযোগ ছিল। সরকারপ্রধান হিসেবে ড. ইউনূস বলেছেন তিনি একটি ঐতিহাসিক নির্বাচন ফেব্রুয়ারি মাসে করতে চান। সেই বিবেচনায় আমরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নিয়েছি। তবে সতর্ক থাকতে হবে। এই ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে ক্রস না করে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, গণতন্ত্র নিয়ে যদি কেউ টালবাহানা করে, নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে বুঝতে হবে তারা স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চাচ্ছে। ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিচ্ছে উল্লেখ করে দুদু বলেন, যথাসময়ে নির্বাচন হতে হবে। ফ্যাসিবাদ নতুন করে মাথা তোলার চেষ্টা করছে। দেশের ভেতরে ও বাইরে ফ্যাসিবাদের দোসররা মিডিয়াতে কথা বলছে, চলাফেরা করছে, ইঙ্গিত দিচ্ছে সেটা গণতন্ত্রের জন্য অশুভ। স্বৈরতন্ত্রের পতন হয়েছে, তার মানে এই নয় আমরা সবকিছু অর্জন করেছি। স্বৈরতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্র-মুক্তির লক্ষ্যে, অধিকারের লক্ষ্যে। সেই অধিকার গণতন্ত্র ছাড়া ফিরে পাবো না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান

সতর্ক থাকতে হবে নির্বাচন যেন ফেব্রুয়ারি অতিক্রম না করে: দুদু

আপডেট সময় ০২:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫