ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা

সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ মেঘনায় ডুবে গেল লাইটার জাহাজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৯৮৮ বার পড়া হয়েছে

এবার চাঁদপুরের মেঘনা নদীতে শাহ সিমেন্ট কোম্পানির ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি, সব নাবিক নিরাপদে আছেন। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সদর উপজেলার দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নোঙর করা অবস্থায় এমভি চাঁদতারা-৮ জাহাজটি প্রবল স্রোতের প্রভাবে নোঙর ড্র্যাগিং করে এমভি জামান নামের অপর একটি জাহাজের ওপর পড়ে। এতে ইঞ্জিন রুমের তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। পরে মাস্টার জাহাজটিকে নদীর কিনারে নেওয়ার চেষ্টা করলেও ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ এটি ডুবে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি, সব নাবিক নিরাপদে আছেন।

তিনি আরও বলেন, জাহাজটির মাস্টারের ভুল ও অদক্ষতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপপরিচালক বশির আলী খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে মার্কিং টিম ঘটনাস্থলে গিয়ে নিমজ্জিত জাহাজটিকে শনাক্ত করেছে।

এদিকে জাহাজটির সুপার স্ট্রাকচারের ওপরে প্রায় ১০ ফুট পানি রয়েছে। এটি নৌ চ্যানেলের বাইরে থাকায় তেমন কোনো নৌঝুঁকি নেই। জাহাজটিকে একটি জিআরপি বয়া দিয়ে চিহ্নিত করার কাজ চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান

সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ মেঘনায় ডুবে গেল লাইটার জাহাজ

আপডেট সময় ০৫:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫