ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা

হযরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বরকত উল্লাহ বুলু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ১৪৩৫ বার পড়া হয়েছে

এবার বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, মুসলিম বিশ্বে হযরত ওমরের পর যদি কোনো রাষ্ট্রনায়ক এসে থাকেন; সৎ, যোগ্য ও দেশপ্রেমিক, উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‌‘আপনারা দেখবেন তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন, তখন ওনার গলায় একটি ছোট্ট কবজ (তাবিজ) ছিল। উনি রুপার চেইনে কবজটি ব্যবহার করেছিলেন। এটি কোনো কবজ নয়, এটি একখণ্ড কোরআন। তিনি ৩০ পারা কোরআন বুকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন।’

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে আয়োজিত লাকসাম, মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরকত উল্লাহ বুলু।

যারা স্বাধীনতা-সার্বভৌমত্ব বিশ্বাস করেন না, এদেশে তাদের ভোট চাওয়া এবং নির্বাচন করার অধিকার নেই মন্তব্য করে বরকত উল্লাহ বুলু বলেন, ‘নির্বাচিত সরকার ছাড়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকে থাকবে না। আইনশৃঙ্খলাসহ নানা সংকট উত্তরণের একটিমাত্র রাস্তা হচ্ছে নির্বাচন। নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো গতি নেই।’

এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান

হযরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বরকত উল্লাহ বুলু

আপডেট সময় ০৬:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫