ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বন্দর আব্বাস ও সিরিকে শক্তিশালী বিস্ফোরণ যুক্তরাষ্ট্রের হামলায় ৮ ইরানি সেনা নিহত ১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এবার আনুষ্ঠানিক পদক্ষেপ নিল মিশর ঢাকা-১৫ আসনের উন্নয়ন-জনসেবা নিশ্চিতে বিরোধীদলীয় নেতার সঙ্গে সমন্বয় সভা সমালোচনার ঝড়ে গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের ‘বিতর্কিত’ রেফারি গত দুই বিশ্বকাপে পেনাল্টি পাওয়ার শীর্ষে আর্জেন্টিনা শেষ পর্যন্ত দুঃসংবাদ, তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শেষ ষোলো থেকে বিদায়ের পরও মিশরকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিচ্ছে ফিফা যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

কানাডায় ইসলাম বিদ্বেষের কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী মার্ক কার্নি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৭৮৪ বার পড়া হয়েছে

এবার কানাডায় ঘুণা বা সহিংসতার কোনো স্থান নেই বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গণপরিবহনে এক মুসলিম তরুণির ওপর বিনা উষ্কানিতে হামলার প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। খবর সিবিসির। সোমবার সন্ধ্যায় কানাটায় গণপরিবহনে ‘হেট ক্রাইমের’ শিকার হন এক তরুণি। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। সামাজেকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘অটোয়ায় এক মুসলিম তরুণি গণপরিবহনে বিনা উষ্কানিতে হামলার শিকার হয়েছেন। তাকে হুমকি এবং অপমানও করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের শহর বা আমাদের দেশে ঘৃণা এবং সহিংসতার কোনো স্থান নেই। অপরাধীকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমি ভুক্তভোগীর সাথে আছি। আমাদের দেশে কেউ কর্মক্ষেত্রে বা স্কুলে যাওয়ার সময় নিরাপত্তাহীনতায় থাকা উচিত নয়।’

পুলিশ বলছে, সন্দেহভাজন শ্বেতাঙ্গ ব্যক্তির বয়স বিশ বা ত্রিশ বছর। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি, তার গড়ন পাতলা এবং দাড়ি ছিলো। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সন্ধান করছে পুলিশ। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের এক নেতা আয়েশা শেরাজি এ ঘটনার নিন্দা জানিয়ে বলছেন, লোকজন ভীত ও ক্রুদ্ধ।

তিনি বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি ইসলামবিদ্বেষী মন্তব্য করেছেন এবং ওই নারীর জীবনকে হুমকির মুখে ফেলেছেন।’ তার মতে, ‘আমি আশা করি পুলিশ তাকে খুঁজে বের করতে সক্ষম হবে এবং সবাই এ বিষয়ে পুলিশকে সহায়তা করবে।’

এ ঘটনার পর সামাজিক মাধ্যম ফেসবুকে এক সতর্কবার্তায় কানাটা মুসলিম অ্যাসোসিয়েশন জানায়, ‘সংখ্যালঘু বিশেষ করে যেসব নারী হিজাব পড়েন, দয়া করে তারা সবাই গণপরিবহনে সাবধানে থাকবেন। যদি কেউ হয়রানি বা হামলার শিকার হন অথবা ঘটনার প্রত্যক্ষদর্শী হন তাহলে অবিলম্বে পুলিশকে জানাবেন।’

মঙ্গলবার বিকেলে সামাজিকমাধ্যমে একটি পোস্টে মেয়র মার্ক সাটক্লিফ এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের সকলকে ইসলাম বিদ্বেষ এবং সকল ধরণের ঘৃণার বিরুদ্ধে একসাথে দাঁড়াতে হবে। গণপরিবহনে ভ্রমণ করার সময় প্রত্যেকেরই নিরাপদ থাকার অধিকার রয়েছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের বন্দর আব্বাস ও সিরিকে শক্তিশালী বিস্ফোরণ

কানাডায় ইসলাম বিদ্বেষের কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী মার্ক কার্নি

আপডেট সময় ০৪:৪৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫