ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

ভিক্ষুকের কাছে তল্লাশি চালিয়ে পাওয়া গেল ৫৭ লাখ টাকা!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

জর্ডানের রাজধানী আম্মানের রাস্তায় ভিক্ষা করছিলেন এক নারী। সন্দেহ হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে ৪৬ হাজার ৬০০ ডলার সমপরিমাণ অর্থ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৭ লাখ টাকা।

বুধবার (১২ আগস্ট) দেশটির সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।

জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রার প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী আগে থেকেই ‘পেশাদার ভিক্ষাবৃত্তির’ সঙ্গে জড়িত ছিলেন। প্রতিদিন ভিক্ষা করে পাওয়া অর্থ তিনি নিয়মিত বিদেশি মুদ্রায় রূপান্তর করতেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

তবে ওই নারীর জাতীয়তা কিংবা কতদিন ধরে তিনি ভিক্ষা করে এ অর্থ সংগ্রহ করেছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আটকের পর তাকে আইনি প্রক্রিয়ার জন্য বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

ঘটনার পর সাধারণ মানুষকে রাস্তায় ভিক্ষুকদের সরাসরি অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কিছু ভিক্ষুক অসুস্থতা বা চরম আর্থিক সংকটে থাকার মিথ্যা দাবি করে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারেন।

অসহায় মানুষকে সহায়তা করতে চাইলে অনুমোদিত ও নিবন্ধিত দাতব্য সংস্থার মাধ্যমে অর্থ দেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি সন্দেহজনক ভিক্ষাবৃত্তির ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতেও জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সমাজ উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে তাদের পরিদর্শন দল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

ভিক্ষুকের কাছে তল্লাশি চালিয়ে পাওয়া গেল ৫৭ লাখ টাকা!

আপডেট সময় ১২:৫৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬