ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই ধ্বস আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ,  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২ মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

যুবলীগ নেতাকে দাওয়াত খাওয়ানোর ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি প্রত্যাহার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৪১ বার পড়া হয়েছে

শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ নেতাকে থানার ভোজসভায় দাওয়াত দেওয়ার অভিযোগে পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিমকে ক্লোজ করা হয়েছে। পরে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মাসিক খানাপিনার আয়োজন করে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ। ওই আয়োজনে ওসির আমন্ত্রণে উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নাওডোবা ইউনিয়ন শাখার সভাপতি মোক্তার বেপারী। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সমালোচনা শুরু হয়।

পরে শুক্রবার রাতেই মোক্তার বেপারীকে গ্রেফতার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সম্পৃক্ত থাকার অভিযোগে শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ জানান, “নিষিদ্ধ সংগঠনের নেতাকে পুলিশি আয়োজনে দাওয়াত দেওয়ার ঘটনায় ওসি পারভেজ আহমেদ সেলিমকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই ধ্বস

যুবলীগ নেতাকে দাওয়াত খাওয়ানোর ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি প্রত্যাহার

আপডেট সময় ১২:২০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫