ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী এবার ৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ বানাচ্ছে চীন শিক্ষক না আসায় লাঠিসোটা নিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের আন্দোলন আলু বিক্রি বাড়াতে দোকানে নর্তকীর নাচ, ভিডিও ভাইরাল থালাপাতির এক ঘোষণায় বদলে গেলো হিসাব, লাখ লাখ কৃষকের ঋণ মওকুফ! জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখা মিলল ৪০০ বছরের পুরোনো মসজিদ এসএসসির এত খাতা পুনর্মূল্যায়ন করা  প্রায় অসম্ভব, আমরা নীতিমালা করব: শিক্ষামন্ত্রী কুমিল্লা বিমানবন্দরে বিমান ওঠে না ৩২ বছর, তবুও মাসে কোটি টাকা আয় ইরানের প্রতিরোধের প্রশংসা করলেন আনোয়ার ইব্রাহিম

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, হবে এবং হবে: উপদেষ্টা সাখাওয়াত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

এবার নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, হবে এবং হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যেও কোনো সংশয় নেই। তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, আমাদের কিছু করণীয় থাকবে না। সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনা করবে বলে আশা রাখি।

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় খাল পুনরুদ্ধার, পোর্ট রোড ও প্যাসেঞ্জার টার্মিনাল প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা।

বরিশাল থেকে রাজধানীমুখী যাত্রীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে চালু হতে যাচ্ছে প্যাডেল জাহাজ- এ খবর জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, আগামী অক্টোবর মাস থেকে এই জাহাজ চলাচল শুরু হবে। বরিশালের মানুষের নৌ-যাত্রায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সমন্বয় ঘটাতে আমরা প্যাডেল জাহাজ চালুর উদ্যোগ নিয়েছি। এতে শুধু যাত্রীসেবা নয়, পর্যটন খাতও নতুন গতি পাবে।

সাখাওয়াত হোসেন বলেন, বরিশালের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছেন, যা প্রশংসনীয়। খালগুলো ঘুরে দেখেছি। নৌ চলাচল ফিরিয়ে আনা এবং খাল পাড়সংলগ্ন এলাকায় ওয়াকওয়ে নির্মাণে বিআইডব্লিউটিএ সর্বাত্মক সহযোগিতা করবে।

উপদেষ্টা বলেন, মীরগঞ্জ সেতু নির্মাণ এবং হিজলা-মুলাদীতে বাঁধ তৈরির জন্য প্রায় সাড়ে আটশ কোটি টাকা বরাদ্দ আনার চেষ্টা চলছে। এছাড়া ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ে আলোচনা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, হবে এবং হবে: উপদেষ্টা সাখাওয়াত

আপডেট সময় ১০:২৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫