ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম সরকারের সমালোচনা বিরোধীদল করবে, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে: রিজভী ৬ মাসে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ সরকার: ইসলামী আন্দোলন নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ মিটার নেই, নেই বিদ্যুৎ সংযোগ; মিটার সংযোগের আবেদন করায় এসেছে বিদ্যুৎ বিল এবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী বরাদ্দ বাঁচিয়ে অতিরিক্ত খাল খনন করে ৪০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত শুধু কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: রিজভী লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি

ডাকসু-জাকসুতে জালিয়াতি করে নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে কর্তৃপক্ষ: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

এবার অনিয়ম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু-জাকসুতে একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহ্সচিব রুহুল কবির রিজভী। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে ডিইবি’র অভিষেক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকারের কিছু মানুষের যোগসাজশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একচেটিয়া ফলাফল করতে চেয়েছে। প্রশ্ন তোলেন, জাকসুর ব্যালটপেপার একটি দলের সঙ্গে সম্পৃক্ত ব্যাক্তির প্রতিষ্ঠান থেকে ছাপানো নিয়ে।

তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় নির্যাতনকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াতে যোগ দিচ্ছে। জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে গভীর নীলনকশার শঙ্কা প্রকাশ করেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, দেশে যে শক্তির উত্থান ঘটছে, তা গণতন্ত্র ও ধর্মপ্রিয় মানুষের জন্য বিপজ্জনক। সরকারের একটি বড় অংশ জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম

ডাকসু-জাকসুতে জালিয়াতি করে নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে কর্তৃপক্ষ: রিজভী

আপডেট সময় ০২:২৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫