ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদেশে অর্থ বিনিয়োগের ধূলিকণারও প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব: আসিফ মাহমুদ হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-১ ড্রো’ন ভূ’পা’তি’ত করল ই’রা’ন প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, পিরোজপুর পল্লী বিদ্যুতের জিএম স্ট্যান্ড রিলিজ কার অনুরোধে হরমুজ প্রণালি ইস্যুতে বৈঠক স্থগিত, জানাল ইরান আ.লীগ নেতার গোডাউন থেকে সার জব্দ কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতার বিরুদ্ধে মামলা স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: জামায়াত আমির দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম

যুদ্ধ শেষ হলেও ইরানেই থেকে যেতে পারে যুক্তরাষ্ট্র, দখলে রাখবে তেল: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলেও দেশটিতে থেকে যেতে পারে যুক্তরাষ্ট্র এবং একইসঙ্গে ওয়াশিংটন সেখানকার তেল নিজেদের দখলে রাখতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডে সফরকালে তিনি একথা বলেন। একই সঙ্গে ইরান যুদ্ধ এ বছরই শেষ হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। বার্তাসংস্থা রয়টার্স বলছে, ইরান থেকে যুক্তরাষ্ট্র পুরোপুরি সরে না গিয়ে সেখানে অবস্থান করে দেশটির তেল নিজেদের দখলে রাখতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চুক্তির উদাহরণ টেনেছেন তিনি। ভেনেজুয়েলার বিপুল তেল মজুতের একপঞ্চমাংশের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

রোববার আয়ারল্যান্ড সফরে গিয়ে একদিকে যেমন বিভিন্ন বৈঠকে অংশ নেন ট্রাম্প, অন্যদিকে গলফ খেলাও দেখেন। এ সময় তিনি আবারও বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এ বছরই শেষ হবে বলে তিনি আশা করছেন। যুক্তরাষ্ট্রে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন হওয়ার পরপরই যুদ্ধ শেষ হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে কথা বলার সময় ট্রাম্প আরও বলেন, ইরানের যুদ্ধ শেষ হলেই যুক্তরাষ্ট্রে পেট্রলের দামখুব দ্রুতকমে যাবে।

মূলত মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্ববাজারে তেলের দামও ব্যাপকভাবে ওঠানামা করছে। সৌদি আরবের একটি তেল পাইপলাইনে হামলার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম আবারও বাড়তে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। ট্রাম্প বলেন, তিনি শুধুসঠিক চুক্তিকরতে চান।ভালো নয়এমন কোনো চুক্তিতে তিনি যাবেন না। ইরান বারবার শান্তি আলোচনার জন্য যোগাযোগ করছে বলেও দাবি করেন তিনি। তবে এর আগে তেহরান এমন দাবি নাকচ করেছে।

আর এর মধ্যেই ইরান নিয়ে আরেকটি সম্ভাবনার কথা তুলে ধরেন ট্রাম্প। আর তা হলো—(যুদ্ধ শেষ হলেও) দেশটির সঙ্গে যুক্ত থেকে সেখানে অবস্থান করা। এ ক্ষেত্রে তিনি আগস্টে ঘোষিত ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির উদাহরণ টানেন। ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে চলে আসব। তবে ভেনেজুয়েলার মতো সেখানে অবস্থান করে তেল নিজেদের দখলে রাখার সিদ্ধান্ত নিলে বিষয়টি আলাদা।তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়েযুদ্ধের খরচ বহুগুণে উঠে এসেছে

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদেশে অর্থ বিনিয়োগের ধূলিকণারও প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব: আসিফ মাহমুদ

যুদ্ধ শেষ হলেও ইরানেই থেকে যেতে পারে যুক্তরাষ্ট্র, দখলে রাখবে তেল: ট্রাম্প

আপডেট সময় ০৯:৩৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬