ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার লাল কার্ড দেখার পরও ট্রাম্পের হস্তক্ষেপে খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার! যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিলো চীন ও রাশিয়া খামেনির শাহাদাতের পেছনে যারা জড়িত তাদের ছাড় নয়: ইরানের সেনাপ্রধান নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার? গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি ব্রাজিল ম্যাচের আগে হঠাৎ অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের হামলা, চাঁদাবাজি, মারধরের ঘটনায় জাহাজভাঙ্গা শিল্পে তোলপাড়, পুলিশ নির্বিকার: হতাশ শিল্প মালিকরা

খ্যাতির চূড়ায় রিপন মিয়া, কিন্তু বাবা-মায়ের খোঁজ নেই—অস্বীকার করলেন বিয়ে ও সন্তান থাকার বিষয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

একসময় টিনের ছাউনি দেওয়া ঘরে কষ্টে সংসার চালাতেন নেত্রকোনার কাঠমিস্ত্রি রিপন মিয়ার বাবা-মা। সেই ঘরেই বড় হয়েছেন রিপন, যিনি এখন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘রিপন ভিডিও’ নামে পরিচিত মুখ। তবে খ্যাতির চূড়ায় উঠেই বাবা-মায়ের খোঁজ না নেওয়া এবং ভরণপোষণ না দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের মঙ্গলবারের (১৪ অক্টোবর) অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে রিপনের পারিবারিক জীবনের অজানা অধ্যায়। তাঁর মা অভিযোগ করে বলেন, “খুব কষ্ট করে মানুষ করেছি। এখন পরিচয় দেয় না। আমরা গরিব, হয়তো তাই লজ্জা পায়। আল্লাহ যেভাবে রাখছে, রাখুক; আমি শুধু দোয়া করি, সে আরও বড় হোক।”

বাবার অভিযোগ, প্রথমে তাঁর সহযোগিতায়ই ভিডিও বানাত রিপন, পরে বাদ দিয়ে অন্যদের সঙ্গে কাজ শুরু করে। এখন আর ছেলের ভিডিও দেখেন না তিনি।

অন্যদিকে, রিপনের কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে সাংবাদিককে ‘ম্যানেজারের সঙ্গে কথা বলতে’ বলেন এবং জানান, “আমি ইন্টারভিউ দিই না।” পরে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি অস্বীকার করে বলেন, “বিয়ে করি নাই রে ভাই। ওটা ভাবি লাগে আমার।”

তবে পরিবারের দাবি, রিপনের বিয়ে তাঁরাই দিয়েছেন, তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

২০১৬ সালে “বন্ধু তুমি একা হলে আমায় দিয়ো ডাক…” সংলাপভিত্তিক একটি ভিডিও ভাইরাল হয়ে রাতারাতি জনপ্রিয়তা পান রিপন মিয়া। বর্তমানে তাঁর ফেসবুক অনুসারীর সংখ্যা ১৯ লাখেরও বেশি। তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বিতর্কও যেন পিছু ছাড়ছে না এই কনটেন্ট ক্রিয়েটরের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

খ্যাতির চূড়ায় রিপন মিয়া, কিন্তু বাবা-মায়ের খোঁজ নেই—অস্বীকার করলেন বিয়ে ও সন্তান থাকার বিষয়

আপডেট সময় ০৭:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫