ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার লাল কার্ড দেখার পরও ট্রাম্পের হস্তক্ষেপে খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার! যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিলো চীন ও রাশিয়া খামেনির শাহাদাতের পেছনে যারা জড়িত তাদের ছাড় নয়: ইরানের সেনাপ্রধান নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার? গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি ব্রাজিল ম্যাচের আগে হঠাৎ অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের হামলা, চাঁদাবাজি, মারধরের ঘটনায় জাহাজভাঙ্গা শিল্পে তোলপাড়, পুলিশ নির্বিকার: হতাশ শিল্প মালিকরা

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ নিহত, নিখোঁজের সংখ্যা অজানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর রূপনগরে একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। স্বজনরা দিশেহারা হয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর কাছে ছুটছেন। কেউ হারিয়েছেন ছেলে, কেউ ভাই, কেউ ভাগনি।

অগ্নিকাণ্ডের ঘটনা স্থানটি ঘিরে রেখেছেন উৎসুক জনতা ও নিখোঁজদের স্বজনরা। চারপাশে কান্না ও উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ভবনটিকে ঘিরে রেখেছেন এবং কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিকেল ৫টার দিকে নতুন অ্যাম্বুলেন্স ভবনের ভেতরে প্রবেশ করলে স্বজনদের মধ্যে আরও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে জানা গেছে, ২০ বছর বয়সী রবিউল্লাহ এই গার্মেন্টস কারখানায় কাজ করতেন। তার কোনো খোঁজ মেলেনি। তার মা কান্নাজড়িত কণ্ঠে প্রশ্ন করছেন, “ছেলেটা বেঁচে আছে তো?” রবিউল্লার বড় ভাই হাবিবুল্লাহ জানান, ৩য় ও ৪র্থ তলায় প্রায় ১০০ জন শ্রমিক আটকা পড়েছিলেন। কেউ কেউ কাচ ভেঙে বের হতে পেরেছেন, তবে অধিকাংশ শ্রমিক বের হতে পারেননি।

নিপা নামে এক নারী জানিয়েছেন, তার বোনের ছেলে রবিন তিন তলায় কাজ করতেন। আগুন লাগার পর থেকে তার কোনো খোঁজ নেই। মো. শফিকুল ইসলামও তার ভাগনি মাহিরার জন্য উৎকণ্ঠায় রয়েছেন।

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, কেমিক্যাল গোডাউনের বিস্ফোরণ থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে। ভবনটি এখনও ঝুঁকিপূর্ণ, এবং ভেতরে আগুন জ্বলে আছে। কেমিক্যাল নিষ্ক্রিয় হওয়ার পর উদ্ধার অভিযান পুনরায় শুরু হবে।”

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সকলকে অন্তত ৩০০ গজ দূরে নিরাপদে থাকতে বলা হয়েছে। আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হয়নি এবং হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ নিহত, নিখোঁজের সংখ্যা অজানা

আপডেট সময় ০৮:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫