ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন আওয়ামী লীগের পর বিএনপির দখলে, শেষ পর্যন্ত উচ্ছেদে গুঁড়িয়ে গেল অবৈধ স্থাপনা ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয় ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পেরেছে যারা পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

বাঁশখালী থেকে অপহরণ হওয়া ৫ মাস বয়সী শিশু চন্দনাইশ থেকে উদ্ধার, ক্রেতা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী থেকে অপহরণ করা ৫ মাস বয়সী শিশুকে চন্দনাইশে বিক্রি করার ঘটনায় পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে। সোমবার (১৩ অক্টোবর) বিকালে চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় শিশুটিকে ক্রয় করা রোবাইদা সুলতানা তানজুকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া শিশু আদিয়াত বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোঃ মনজুর আলমের ছেলে। অপহরণকারী মোঃ রিদুয়ান, প্রতিবেশী গুড়া মিয়ার ছেলে, এখনও পলাতক রয়েছেন।

মামলার এজাহার ও পুলিশের তথ্য অনুযায়ী, রোববার (১২ অক্টোবর) দুপুরে রিদুয়ান শিশুটিকে বাবার কাছ থেকে কোলে নিয়ে বেড়াতে যাওয়ার ছলে পালিয়ে যায়। পরে মোবাইলে কল করলে তা রিসিভ না করে বন্ধ করে দেন। শিশুটির পিতা বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিশুটির অবস্থান শনাক্ত হওয়ার পর চন্দনাইশ থানার পুলিশ তাকে উদ্ধার করে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, গ্রেপ্তার তানজু স্বীকার করেছেন যে, তিনি শিশুটিকে এক লাখ বিশ হাজার টাকায় ক্রয় করেছিলেন। উদ্ধার শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তানজুকে বাঁশখালী থানায় প্রেরণ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন

বাঁশখালী থেকে অপহরণ হওয়া ৫ মাস বয়সী শিশু চন্দনাইশ থেকে উদ্ধার, ক্রেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৯:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫