ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির ছবি আঁকা হেলমেট পরে প্যারাট্রুপিংয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধুরী 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

এবার মহান বিজয় দিবস উপলক্ষে আসন্ন এক ব্যতিক্রমী ও গৌরবময় উদ্যোগের কথা জানানো হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে। রবিবার (১৪ ডিসেম্বর) প্রকাশিত ওই পোস্টে জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে প্যারাট্রুপিংয়ের মাধ্যমে একটি বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন।

এই ঐতিহাসিক প্যারাট্রুপিংয়ে অংশগ্রহণকারী ৫৪ জনের একজন আশিক চৌধুরী। তিনি প্যারাট্রুপিংয়ের সময় ওসমান হাদির ছবি আঁকা একটি বিশেষ হেলমেট পরিধান করবেন। বিজয়ের দিনে এই প্রতীকী উদ্যোগকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং দৃঢ় অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পোস্টে আরও বলা হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় এই আয়োজনকে উৎসর্গ করা হচ্ছে। একই সঙ্গে মহান বিজয় দিবসে দেশবাসীর কাছে ওসমান হাদির আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বিজয় দিবসে জাতীয় পতাকা হাতে প্যারাট্রুপিংয়ের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ার এই উদ্যোগকে দেশের ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, যা একদিকে যেমন জাতীয় গৌরবের প্রতীক, তেমনি অন্যদিকে একটি মানবিক বার্তাও বহন করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদির ছবি আঁকা হেলমেট পরে প্যারাট্রুপিংয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধুরী 

আপডেট সময় ০২:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫