ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ

নির্বাচনে অংশ নিলেও জামায়াত একটি আসনও পাবে না: হেফাজত আমির বাবুনগরী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিলে একটি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, জামায়াতের আদর্শ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং তাদের তথাকথিত ইসলাম প্রকৃত ইসলাম নয়।

শনিবার রাতে ফরিদপুরের নগরকান্দায় ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘শানে রেসালাত মহা সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হেফাজত আমির।

জামায়াতের আদর্শের তীব্র সমালোচনা করে আল্লামা বাবুনগরী বলেন, ‘আমাদের ইসলাম আর মওদুদীর ইসলাম এক নয়। জামায়াতের ইসলাম আদৌ ইসলাম নয়; মদিনার ইসলামই প্রকৃত ইসলাম।’ তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিলেও জনগণের সমর্থন পাবে না এবং একটি আসনও অর্জন করতে পারবে না।

বক্তব্যে আট ইসলামী দলের নির্বাচনী সমঝোতারও কড়া সমালোচনা করেন হেফাজত আমির। তিনি বলেন, ‘এই আট দল আদর্শের জন্য নয়, মূলত আসন ও ভোটের স্বার্থেই জোটবদ্ধ হয়েছে।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমেদ কোরাইশী, ফরিদপুরের সামসুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, নগরকান্দার মুফতি ইসমাতউল্লাহ কাসেমী এবং পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিনসহ অন্যান্য আলেম-ওলামারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

নির্বাচনে অংশ নিলেও জামায়াত একটি আসনও পাবে না: হেফাজত আমির বাবুনগরী

আপডেট সময় ০২:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫