ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হারাম টাকায় বাজেট করলে সেখানে কোনো বরকত হতে পারে না: নায়েবে আমির মুজিবুর মসজিদে বন্দুক হামলা, নিজের জীবন দিয়ে শত শিশুর প্রাণ বাঁচালেন ‘বীর’ আবদুল্লাহ শেখ হাসিনা ওপারে বসে বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে বেড়া: বিএসএফের সঙ্গে বৈঠকে বসছেন শুভেন্দু পদোন্নতি বাতিলের পর বিমানের সেই কর্মকর্তা এবার বরখাস্ত যুদ্ধে জীবন দিতে চাওয়া ইরানিদের গণবিয়ে, সামরিক জিপে হাজির বর-কনে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে যে বার্তা দিলেন নেইমার আ.লীগ আমলের মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ ঘর পুড়ে ছাই, অক্ষত রইল পবিত্র কোরআন বিশ্বকাপ দলে জায়গা পেয়ে কেঁদে ফেললেন নেইমার

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে স্বস্তির বার্তা দিলো সৌদি আরব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

এবার কঠোরভাবে বিক্ষোভ দমন করায় ইরানের ওপর যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কার মধ্যে সৌদি আরব ইরানকে জানিয়েছে, নিজেদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কোনো হামলা চালাতে দেবে না তারা। সৌদির সরকার ও সেনাবাহিনীর কাছের দুটি সূত্র বুধবার (১৪ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে সেনাবাহিনী সংশ্লিষ্ট সূত্রটি বলেছেন, “সৌদি আরব তেহরানকে সরাসরি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক অভিযানের সঙ্গে যুক্ত হবে না সৌদি। একইসঙ্গে এক্ষেত্রে সৌদির আকাশসীমা এবং ভূমিও ব্যবহার করা হবে না।”

সরকার সংশ্লিষ্ট অপর সূত্রটি বলেছেন, ইরানকে এ ব্যাপারে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো রয়েছে। যারমধ্যে সৌদিও আছে। ইরানের এক কর্মকর্তা আজ বুধবার বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে।

এমন হুমকির মুখে যুক্তরাষ্ট্র কাতারসহ বিভিন্ন দেশে থাকা তাদের ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে। কাতারের দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিনিদের সবচেয়ে বড় ঘাঁটি। সেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করেন।

গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার পর আল-উদেইদ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান। যদিও এটি ছিল সীমিত হামলা। এছাড়া ওই ঘাঁটিতে ছোড়া সব মিসাইল আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছিল। সূত্র: এএফপি, রয়টার্স

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হারাম টাকায় বাজেট করলে সেখানে কোনো বরকত হতে পারে না: নায়েবে আমির মুজিবুর

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে স্বস্তির বার্তা দিলো সৌদি আরব

আপডেট সময় ১১:০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬