ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ টানা দ্বিতীয় বিশ্বকাপেও গ্রুপ পর্বেই বিদায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয়

এবার ইরানের পক্ষ নিয়ে কঠোর অবস্থানে সৌদি আরব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের সতর্কতার মধ্যে সৌদি আরব ইরানকে জানিয়েছে যে, তেহরানের বিরুদ্ধে কোনো হামলায় তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না। বুধবার (১৪ জানুয়ারি) সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহ’র।

সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর অভিযানের জবাবে পদক্ষেপ নিতে পারে–এমন সতর্কতা দেয়ার পরই এই বার্তা ইরানকে পৌঁছে দেয়া হয়। এদিকে তেহরান বলেছে, নতুন কোনো হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ সম্পদের ওপর আঘাত হানবে।

সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে বলেন, ‘সৌদি আরব সরাসরি তেহরানকে জানিয়েছে যে তাদের বিরুদ্ধে নেয়া কোনো সামরিক অভিযানের অংশ তারা হবে না এবং সে উদ্দেশে সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না।’

এদিকে বার্তাটি ইরানের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র। প্রসঙ্গত, সৌদিসহ মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আছে যুক্তরাষ্ট্রের। সূত্র: ডেইলি সাবাহ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা

এবার ইরানের পক্ষ নিয়ে কঠোর অবস্থানে সৌদি আরব

আপডেট সময় ০২:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬