ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ ৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ‘আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল’-আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা সংসদে সুগার মিল নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাকছেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্ববাসীকে চমকে দিলেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানিয়েছেন, ইরানযুক্তরাষ্ট্র শান্তি আলোচনার পরবর্তী ধাপে তিনি নিজেও অংশ নিতে পারেন। আর এর পেছনে একটা মজার কারণও উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ইরানের সঙ্গে পরবর্তী শান্তি আলোচনা নিয়ে এক পোস্টে ট্রাম্প জানান, পাকিস্তান সফর থেকে ফেরার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সারাক্ষণ বিফ নেহারি এবং ছোটে পায়া নিয়ে প্রশংসা করছেন। ট্রাম্পের ভাষায়, ‘ভ্যান্স পাকিস্তান থেকে ফেরার পর থেকেই অবিরাম নেহারি আর পায়া নিয়ে কথা বলে যাচ্ছে। তাই নেহারি আর পায়া খেতে খেতে কূটনীতি ও আলোচনাকে আরও একটি সুযোগ দেওয়া মোটেও খারাপ আইডিয়া হবে না। হ্যাঁ, এবার আমিও যোগ দেব!’

এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনায় জেডি ভ্যান্স মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন। সেখানে কোনো চূড়ান্ত চুক্তি না হলেও আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছিল। এখন ট্রাম্পের এই ব্যক্তিগতভাবে অংশ নেওয়ার ঘোষণা এবং পাকিস্তানের স্থানীয় খাবারের প্রতি তার এই আগ্রহ, দ্বিতীয় দফার শান্তি আলোচনায় নতুন প্রাণসঞ্চার করল বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, খাবার এবং কূটনীতির এই মিশেল অনেক সময় জটিল সমস্যার সহজ সমাধান বয়ে আনে। ট্রাম্পের এই সফর যদি সত্যিই চূড়ান্ত হয়, তবে তা মধ্যপ্রাচ্য সংকট নিরসনে একটি ঐতিহাসিক মুহূর্ত হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ

নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাকছেন ট্রাম্প

আপডেট সময় ১০:৩২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬