ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত মধ্যরাতে তাসনিম জারার বিস্ফোরক স্ট্যাটাস দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক

যুদ্ধ পুনরায় শুরু হলে ‘অপ্রকাশিত’ শক্তি দেখাবে ইরান: আইআরজিসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, যুদ্ধ পুনরায় শুরু হলে তাদের অপ্রকাশিত সামরিক সক্ষমতা প্রকাশ করা হবে। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, ইরান এখনো তাদের অনেক সামরিক সক্ষমতা প্রকাশ করেনি। প্রয়োজনে এমন অস্ত্র ও কৌশল ব্যবহার করা হবে, যা প্রতিপক্ষের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত হবে।

তিনি আরও বলেন, সংঘাত আবার শুরু হলে ইরান আধুনিক ও নতুন ধরনের যুদ্ধ কৌশল প্রয়োগ করবে, যার মোকাবিলা করা প্রতিপক্ষের জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠবে। তাঁর মতে, এসব কৌশল যুদ্ধের গতিপথই বদলে দিতে পারে। বিশ্লেষকদের মতে, আইআরজিসির এই বক্তব্য শুধু সামরিক প্রস্তুতির ইঙ্গিত নয়, বরং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টির একটি কৌশলও হতে পারে। এর মাধ্যমে ইরান একদিকে নিজেদের শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে সম্ভাব্য সংঘাত এড়াতে মনস্তাত্ত্বিক বার্তাও দিচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদএ অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও যোগাযোগ অব্যাহত রয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিগগিরই আবার আলোচনায় বসতে পারে দুই দেশ। জানা গেছে, আগামী বৃহস্পতিবার নতুন করে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ছয় সপ্তাহের সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে।

এ ক্ষেত্রে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইসলামাবাদে বৈঠকের পরও দেশটি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদানপ্রদান চালিয়ে যাচ্ছে, যা কূটনৈতিক প্রচেষ্টাকে সচল রাখছে। কূটনৈতিক সূত্রগুলো আরও জানিয়েছে, নতুন বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে আবারও ইসলামাবাদের নাম সামনে এসেছে। পাশাপাশি জেনেভাকেও বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে নিরপেক্ষ পরিবেশে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হতে পারে। তথ্যসূত্র: তাসনিম নিউজ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

যুদ্ধ পুনরায় শুরু হলে ‘অপ্রকাশিত’ শক্তি দেখাবে ইরান: আইআরজিসি

আপডেট সময় ১২:০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬