ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত মধ্যরাতে তাসনিম জারার বিস্ফোরক স্ট্যাটাস দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক

মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকি সত্ত্বেও একটি বিশাল ইরানি তেলবাহী সুপারট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করে ইরানের জলসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম।

বুধবার (১৫ এপ্রিল) সকালে ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম এই সুপারট্যাংকারটি আন্তর্জাতিক জলসীমা ও হরমুজ প্রণালি অতিক্রম করেছে কোনো ধরনের গোপনীয়তা ছাড়াই। এমনকি জাহাজটির ট্র্যাকিং সিস্টেমও চালু ছিল বলে জানানো হয়।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান দাবি করেন, ইরানের সঙ্গে সব ধরনের সামুদ্রিক বাণিজ্যসম্পূর্ণভাবে বন্ধকরে দেওয়া হয়েছে। এর একদিন আগে সোমবার থেকেই ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়া সব ধরনের নৌ চলাচলের ওপর অবরোধ আরোপ করে সেন্টকম।

মধ্যপ্রাচ্যে সামরিক কার্যক্রম পরিচালনাকারী এই কমান্ড জানায়, উপসাগরীয় অঞ্চল ও ওমান উপসাগরে ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী সব দেশের জাহাজের ক্ষেত্রেনিরপেক্ষভাবেএই অবরোধ কার্যকর করা হচ্ছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ বন্ধে গত সপ্তাহান্তে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলেও তা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার

আপডেট সময় ০৫:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬