ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির

এবার ইসরায়েলকে সহায়তাকারী ব্রিটিশ যুদ্ধজাহাজ আটক করলো ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ৮৪৪ বার পড়া হয়েছে

গত শুক্রবার রাতে ইরানে চালানো ভয়াবহ অভিযানে ইসরায়েলকে সহায়তার অভিযোগে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজকে আটক করেছে ইরানের নৌবাহিনী। শনিবার (১৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরের দিকে অগ্রসর হওয়ার আগেই সতর্ক করা হয়েছিল ব্রিটিশ ডেস্ট্রয়ারটিকে।

ইরানের নৌবাহিনীর জনসংযোগ অফিস এক বিবৃতিতে বলেছে, শুক্রবার রাতে ইরানি গোয়েন্দা অভিযানে অংশ নেয়া গুপ্তচর ডেস্ট্রয়ারটিকে শনাক্ত করে এবং ওমান সাগরে থামিয়ে দেয় ইরানি নৌবাহিনী। এ সময় জাহাজটির গতিপথ পরিবর্তন করতে বাধ্য করে।

এদিকে বিবৃতি অনুযায়ী, নৌবাহিনীর কমব্যাট ড্রোনগুলো সতর্কতা জারি করে এবং পারস্য উপসাগরের দিকে এগিয়ে যেতে বাধা দেয় ডেস্ট্রয়ারটিকে।

শুক্রবার ভোরে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ইরানি ভূখণ্ডে ধারাবাহিক হামলা চালায়, যার ফলে শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানী নিহত হন। হামলায় এ পর্যন্ত ৮০ জনের নিহত এবং তিন শতাধিক আহতের খবর পাওয়া গেছে। পাল্টা প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরানও। সূত্র: আনাদোলু ও মেহের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা

এবার ইসরায়েলকে সহায়তাকারী ব্রিটিশ যুদ্ধজাহাজ আটক করলো ইরান

আপডেট সময় ০৬:৫১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫