ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির

যুদ্ধ থামালো বিয়ে: নেতানিয়াহুর ছেলের বিয়ের আসর স্থগিত, ইরান-ইসরায়েল উত্তেজনায় সিদ্ধান্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ৭২৪ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের চলমান পাল্টাপাল্টি হামলার উত্তপ্ত আবহে ব্যক্তিগত আনন্দের আয়োজন থমকে দাঁড়াল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবারেও। যুদ্ধ পরিস্থিতির কারণে বাধ্য হয়ে ছেলের বিয়ের অনুষ্ঠান স্থগিত করেছেন নেতানিয়াহু।

আগামীকাল সোমবার (১৬ জুন) প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছেলে এভনের নেতানিয়াহুর বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছিল তেল আবিব থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে কিবুৎজ ইয়াকুম নামের একটি অভিজাত এলাকায়।

বিয়েকে ঘিরে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এমনকি বিয়ের দিন কিবুৎজ ইয়াকুম এলাকার ১.৫ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশসীমাও সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা আসে। কিন্তু এর আগেই শুরু হয় ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা—যা কার্যত যুদ্ধ পরিস্থিতির রূপ নেয়।

এই অবস্থায়, বিয়ে আয়োজন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেয় নেতানিয়াহু পরিবার।

বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি পারিবারিক সিদ্ধান্ত নয়—বরং যুদ্ধ কতটা গভীরে পৌঁছেছে, সেটির প্রতীক হিসেবেও দেখা যেতে পারে। নিরাপত্তাহীনতা ও যুদ্ধ আতঙ্কে যখন সাধারণ মানুষের জীবন থমকে যাচ্ছে, তখন প্রধানমন্ত্রী পরিবারও তার ব্যতিক্রম নয়।

বিয়ে নতুন তারিখে কবে হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি নেতানিয়াহুর দপ্তর। তবে সূত্রগুলো বলছে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন কোনো তারিখ ঘোষণার সম্ভাবনা নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা

যুদ্ধ থামালো বিয়ে: নেতানিয়াহুর ছেলের বিয়ের আসর স্থগিত, ইরান-ইসরায়েল উত্তেজনায় সিদ্ধান্ত

আপডেট সময় ১২:৫৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫