ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মারা গেলেন লিওনেল মেসির বাবা আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ একসঙ্গে জেলের জালে উঠলো ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায় কাজে গাফিলতি হলে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নিচ্ছেন: রুহুল কবির রিজভী ১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর তারা জুলাই শহীদদের কবরের টাকা মেরে খেয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধে ভারতের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান ২৪ ঘণ্টায় নাটকীয় মোড়, নেপথ্যে কূটনৈতিক বিবৃতি প্রদর্শনীতে মুজিব থাকলেও শহিদ জিয়ার নাম না থাকার কারণ জানালেন জামায়াত আমির সন্তানের মাথা গোঁজার ঠাঁই পেতে মাথার চুল বিক্রি করলেন মা

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র বা প্রশাসক অসহায়: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

বিশ্বের তৃতীয় বসবাস অযোগ্য শহর হিসেবে পরিচিত ঢাকাকে রাতারাতি বদলে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৫ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নগরের মেয়র বা প্রশাসক অনেক ক্ষেত্রেই অসহায় অবস্থায় থাকেন। কারণ, ওয়াসা, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাব রয়েছে। এই সমন্বয়হীনতার কারণে নগরবাসীকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়।

তিনি বলেন, বর্ষা মৌসুম এলেই রাজধানীতে রাস্তা খোঁড়াখুঁড়ি বেড়ে যায়। এর অন্যতম কারণ হলো, এ সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাজেটের অর্থ ছাড় হয়। ফলে একটি প্রতিষ্ঠানের কাজ শেষ হওয়ার আগেই অন্য প্রতিষ্ঠান একই সড়কে কাজ শুরু করে, যা জনদুর্ভোগ আরও বাড়িয়ে তোলে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা গেলে জলাবদ্ধতা নিরসনসহ সব ধরনের নাগরিক সেবায় গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে। এজন্য সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মারা গেলেন লিওনেল মেসির বাবা

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র বা প্রশাসক অসহায়: মির্জা ফখরুল

আপডেট সময় ০১:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬