ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: জাতিসংঘে মাহমুদ আব্বাস

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ, তীব্র যানজটে জনভোগান্তি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৪০০ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর উত্তরায় প্রধান সড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে বিভিন্ন হল ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে তারা বিক্ষোভে অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে শিক্ষার্থীরা উত্তরার বিভিন্ন স্থান থেকে জড়ো হন। পরে একপর্যায়ে তারা প্রধান সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে শত শত গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যান আটকে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট।

সড়ক অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ ও পথচারীরা। অনেককে দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকতে দেখা যায়, আবার কেউ কেউ গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটে রওনা দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান অব্যাহত রেখেছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ, তীব্র যানজটে জনভোগান্তি

আপডেট সময় ০২:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬