ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জিপিএস ব্যবহার ছাড়াই মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালান ইরানি পাইলটরা বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী মেয়েদের আপত্তিকর ছবি তুলে লন্ডনে বয়ফ্রেন্ডের কাছে পাঠাতেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ড. ইউনূসের চেয়ে ‘হাজারগুণ ভালো’ দেশ চালাচ্ছেন তারেক রহমান: কাদের সিদ্দিকী সকাল না হতেই মর্মান্তিক দুই দুর্ঘটনা, ঝরে গেল ১৫ প্রাণ মৃত্যুর পর যদি সন্তানেরা না করে, তাই জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করলেন বৃদ্ধ অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক, আসল মানুষ কিনা প্রশ্ন পেজেশকিয়ানের সিঙ্গারার লোভ দেখিয়ে স্কুল শিক্ষার্থীদের মিছিলে নিলেন যুবলীগ নেতা মসজিদের ইমামকে ওমরাহ উপহার, আবেগে ভাসল বিদায়ের মুহূর্ত ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে অনলাইন পিটিশন, স্বাক্ষর ৭৫ লাখ ছাড়িয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যখন ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত, তখন দলটিকে ঘিরে নতুন বিতর্কের জন্ম হয়েছে। ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের দাবিতে একটি অনলাইন পিটিশনে ইতোমধ্যে ৭৫ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দক্ষিণ চায়না মর্নিং পোস্টের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘ArgentinaOut.com’ নামে একটি ওয়েবসাইটে চালু হওয়া ওই পিটিশনে অভিযোগ করা হয়েছে, ফিফা এবং ম্যাচ পরিচালনাকারী রেফারিরা লিওনেল মেসি ও আর্জেন্টিনার প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। এতে অন্য দলগুলো ন্যায্য প্রতিযোগিতার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

পিটিশনে বলা হয়েছে, “যদি বিজয়ী আগেই নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলো কেন প্রতিযোগিতায় অংশ নেবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করুন এবং সবাইকে সমান সুযোগ দিন।”

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত পিটিশনটিতে ৭৫ লাখেরও বেশি স্বাক্ষর জমা পড়েছে।

তবে পিটিশনে উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এ বিষয়ে ফিফাও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বা তদন্তের ঘোষণা দেয়নি। ফলে এটি মূলত সমর্থকদের উদ্যোগে পরিচালিত একটি অনলাইন প্রচারণা হিসেবেই বিবেচিত হচ্ছে।

এদিকে এমন বিতর্কের মধ্যেই বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফুটবল বিশ্বের অন্যতম ঐতিহাসিক এই দ্বৈরথকে ঘিরে মাঠের বাইরের আলোচনাও নতুন মাত্রা পেয়েছে।

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন অবশ্য এসব বিতর্ককে গুরুত্ব দিতে রাজি নন। তিনি বলেন, আর্জেন্টিনা একটি শক্তিশালী ও কৌশলী দল এবং খেলোয়াড় হিসেবে তারা কেবল ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছেন।

উল্লেখ্য, আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের ইতিহাসে ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল এবং ফকল্যান্ড ইস্যুসহ নানা ঘটনার কারণে দুই দলের লড়াই বরাবরই বাড়তি উত্তেজনার জন্ম দিয়েছে। এবার সেই ইতিহাসে যুক্ত হয়েছে নতুন বিতর্কও।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিপিএস ব্যবহার ছাড়াই মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালান ইরানি পাইলটরা

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে অনলাইন পিটিশন, স্বাক্ষর ৭৫ লাখ ছাড়িয়েছে

আপডেট সময় ০৪:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬