ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে জামায়াতের উত্থান বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে জানা গেল আবহাওয়া পরিস্থিতি, ম্যাচ কি পেছাবে? বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে ৭৭ মিনিট কম খেলেছে স্পেন আমাদেরকে অনেক লোভ দেওয়া হয়েছে, সব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতারক দল: স্প্যানিশ সাংবাদিক কুয়েত প্রবাসীদের উচ্ছেদ আতঙ্ক: জরুরি প্রয়োজনে দূতাবাসের নির্দেশনা পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি ইসিতে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দিলো বিএনপি

হঠাৎ ফেসবুকে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা, কারণ কী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

এবার বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম মেটার প্ল্যাটফর্মে হঠাৎ বড় ধরনের কারিগরি বিভ্রাট দেখা দিয়েছে। এতে কোটি কোটি ব্যবহারকারী ফেসবুক ও মেসেঞ্জার অ্যাকাউন্টে প্রবেশ করতে সমস্যার মুখে পড়েছেন। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দুপুরের পর থেকেই এই প্রযুক্তিগত সমস্যার শুরু হয়। অনেক ব্যবহারকারী জানান, হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্টে “Account Temporarily Unavailable” বার্তা প্রদর্শিত হচ্ছে। ফলে তারা অ্যাকাউন্টে লগইন করতে বা স্বাভাবিকভাবে প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারছেন না।

বিশ্বজুড়ে ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরএর তথ্য অনুযায়ী, অল্প সময়ের মধ্যেই হাজার হাজার ব্যবহারকারী ফেসবুকের সমস্যা নিয়ে অভিযোগ জমা দিয়েছেন। বিভিন্ন দেশ থেকেই একই ধরনের সমস্যার খবর পাওয়া যাচ্ছে।

আকস্মিক এ বিভ্রাটে অনেক ব্যবহারকারী প্রথমে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন। তবে পরে জানা যায়, এটি ব্যক্তিগত অ্যাকাউন্টের সমস্যা নয়; বরং মেটার সার্ভারসংক্রান্ত একটি বিস্তৃত প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্ভার বিভ্রাট বা সমস্যার কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। প্রযুক্তিগত এ সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশা করছেন ব্যবহারকারীরা। এদিকে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে পাসওয়ার্ড পরিবর্তন বা অপ্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আগে মেটার আনুষ্ঠানিক ঘোষণা বা সমস্যার সমাধান পর্যন্ত অপেক্ষা করা উচিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে

হঠাৎ ফেসবুকে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা, কারণ কী

আপডেট সময় ০২:১১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬