ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ,  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২ মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে খাবার বিতরণ ও স্বেচ্ছাসেবী ভূমিকায় নাসীরুদ্দীন পাটওয়ারী

আমি শিবের ভক্ত, বিষ গিলে নেব: মোদি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

এবার প্রধান বিরোধী দল কংগ্রেসের ওপর তীব্র আক্রমণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে জনগণই তার ‘প্রভু’ ও রিমোট কন্ট্রোল’ এবং তাদের সামনেই তিনি নিজের বেদনা প্রকাশ করেন। গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) নিজের এবং তার মা প্রয়াত হীরাবেন মোদির বিরুদ্ধে মৌখিক লাঞ্ছনা নিয়ে তীব্র বিতর্কের মধ্যে তিনি বলেছেন, তিনি ‘ভগবান শিবের ভক্ত’ এবং ‘লাঞ্ছনার বিষ গিলে’ ফেলবেন।

আসামের দারাংয়ে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধনের পর এক সমাবেশে তিনি বলেন, আমি জানি, গোটা কংগ্রেস ইকোসিস্টেম আমাকে টার্গেট করবে এবং বলবে মোদি আবার কাঁদছে। কিন্তু জনগণই আমার ঈশ্বর। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি যদি আপনাদের সামনে আমার কষ্ট প্রকাশ না করি, তাহলে আমি কোথায় করব? আপনারাই আমার প্রভু, আমার দেবতা এবং আমার রিমোট কন্ট্রোল। আমার কাছে আর কোনো রিমোট কন্ট্রোল নেই।’

এর আগে, বিরোধী দলের প্রচারণা মঞ্চে নিজের মা’কে গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেছিলেন নরেন্দ্র মোদি। গেল ২ সেপ্টেম্বর বিহারে কংগ্রেস-আরজেডি জোটের সমালোচনার পর এ অভিযোগ করেন তিনি। ওই সময় মোদি আরও বলেন, ‘বিহারে, আরজেডি-কংগ্রেস মঞ্চ থেকে আমার মাকে উদ্দেশ্য করে গালি ব্যবহার করা হয়েছিল। এসব অপবাদ কেবল আমার মাকেই নয়, ভারতের প্রতিটি মা ও বোনকে অপমান করেছে। আমি জানি এই কথা শোনার পর আপনারাও আমার মতোই কষ্ট পেয়েছেন।’

নিজের মায়ের মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘১০০ বছর বয়স পূর্ণ করার পর, আমার মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমার মা, যার রাজনীতির সাথে কোনো সম্পর্ক ছিল না, আরজেডি-কংগ্রেস প্ল্যাটফর্ম থেকে তাকে ঘৃণ্য পরিস্থিতির শিকার হতে হয়েছিল। এটি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এবং পীড়াদায়ক।’ সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

আমি শিবের ভক্ত, বিষ গিলে নেব: মোদি

আপডেট সময় ১১:২৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫