ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলো হাদিকে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে অবতরণ করেছে। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটে সেলেতার বিমানবন্দরে ল্যান্ড করা এই এয়ার অ্যাম্বুলেন্স সাড়ে ৬টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছে এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ নিউরো সার্জারী বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. আব্দুল আহাদ জানিয়েছেন, তিনি শুরু থেকেই হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক খোঁজ রাখছেন।

হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এর আগে, দুপুর ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া হয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলো হাদিকে

আপডেট সময় ০৭:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫