ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করায় হত্যার হুমকির মুখে পড়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক—এমন অভিযোগ উঠেছে।

অভিনেত্রী চমক জানান, হাদির পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর থেকেই একাধিক নম্বর থেকে তাকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত শুক্রবার রাজধানীর নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে সেদিন অভিনেত্রী চমক তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন,
“হাদি হয়তো ফিরবে, আরও জোরালো গর্জনে। আর যদি না ফেরে, তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা।”

এই স্ট্যাটাসের পর থেকেই তাকে লক্ষ্য করে হুমকি আসছে বলে অভিযোগ করেন চমক। তিনি বলেন, “সকাল থেকেই বিভিন্ন নম্বর থেকে আমার ফোনে কল আসছে। পরিস্থিতি এমন যে মোবাইল ফোন বন্ধ করে রাখতে বাধ্য হয়েছি। অনেক শুভাকাঙ্ক্ষীও আমাকে সতর্ক করেছেন যে আমার জীবনের ওপর হুমকি রয়েছে।”

তার ওই ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে বহু নেটিজেন সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “যথার্থ বলেছেন।” আবার কেউ লিখেছেন, “হাদি ভাইকে ফিরতেই হবে।”

অভিনেত্রী চমক ছাড়াও শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

আপডেট সময় ০৮:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫