ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে: বিজিএমইএ আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা ফজরের নামাজ পড়েই কৃষকের ধান কাটতে নামেন এমপি এনামুল ‘সংবিধানের কোথায় লেখা আছে জয় বাংলা বলা যাবে না’ এবার অবিবাহিতদের প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান সরকার! এক প্লেট চটপটি, পেটে ঢুকছে ৭ কোটি মলমূত্রের জীবাণু!: গবেষণা

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে ফের রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

এবার জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি করা হলে পুনরায় রেমিট্যান্স বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি ডায়েস্পোরা অ্যালায়েন্স ইতালি। রোববার (১৫ মার্চ) ইতালির পাঁচটি শহরে একযোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় সংগঠনটির নেতারা এই আল্টিমেটাম দেন।

সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ রাসেল বলেন, ২৪এর আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ছিল অনস্বীকার্য। প্রবাসীরা যখন রেমিট্যান্স শাটডাউনের ডাক দিয়েছিল, তখন তৎকালীন সরকার দিশেহারা হয়ে পড়েছিল এবং শেষ পর্যন্ত ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই চব্বিশের আন্দোলনে প্রবাসীদের ত্যাগের স্বীকৃতি এবং তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এই দাবি আদায়ে প্রবাসীরা বিন্দুমাত্র ছাড় দেবে না বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনা সভায় বক্তারা সতর্ক করে বলেন, যদি প্রবাসীদের এসব দাবি অবজ্ঞা করা হয়, তবে ইতালি প্রবাসীরা আবারো ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচির ডাক দেবে। দাবি আদায়ে তারা পুনরায় রেমিট্যান্স শাটডাউনের মতো কঠোর অবস্থানে যেতে দ্বিধা করবে না।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব সালাউদ্দিন আকন, যুগ্ম সদস্য সচিব নাহিদ ইবনে জিহাদ, সিনিয়র সদস্য শেখ তরিকুল ইসলাম, যুব সচিব মো. মেহেদী হাসান, আঞ্চলিক সংগঠক শাহরিয়ার বিন জেবিন আমিন, কার্যনির্বাহী সদস্য মোজাদ্দেদ আল মামুন অলি, নুর হোসেন সৈকত, আশরাফ আহমেদ এবং মাহমুদুল হাসান রিয়াদসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে ফের রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি

আপডেট সময় ০২:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬